প্রধান খবর

সৌদিতে আটক বিএনপি নেতা মুকিব

ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব সফরে গিয়ে কাগজপত্রসংক্রান্ত জটিলতায় দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব। জানা গেছে, তার অবস্থান শনাক্ত ও যোগাযোগ স্থাপনের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কনস্যুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে। একই সঙ্গে দ্রুত মুক্তির লক্ষ্যে কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় তৎপরতা চালানো হচ্ছে। তবে…

Read More

জামিনে মুক্ত সেই আ’লীগ নেতা

লক্ষ্মীপুরে জুলাই আন্দোলনে শিক্ষার্থী হত্যা ও একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা সৈয়দ আহম্মদ পাটওয়ারী অবশেষে জামিনে কারামুক্ত হয়েছেন। প্রায় এক বছর আট মাস কারাবন্দি থাকার পর রোববার বিকেলে তিনি লক্ষ্মীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান। আদালত ও কারাগার সূত্রে জানা গেছে, বিভিন্ন মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও এর আগে তিন দফা জেলগেট থেকেই…

Read More

খায়রুল হককে হয়রানি না করার নির্দেশ হাইকোর্টের

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার বা হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে খায়রুল হকের পক্ষে একদল আইনজীবী শুনানিতে অংশ নেন। এর আগে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত দুটি হত্যা মামলায় তিনি…

Read More

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই

সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা মারা গেছেন। শুক্রবার দিবাগত রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তার মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন তার মেয়ে তাসনিম সিনহা। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিন সক্রিয়…

Read More

চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্যামিলি কার্ড বিতরণ, খাল পুনঃখনন এবং দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল সাড়ে ৮টার পর রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি যাত্রা শুরু করেন। সফরকালে প্রধানমন্ত্রী দুটি খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়া ফ্যামিলি কার্ড বিতরণ, পথসভা এবং জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রীর…

Read More

ইঞ্জিনিয়ার মোশাররফকে শেষ শ্রদ্ধা

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় চট্টগ্রামে মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, পেশাজীবী ও সাধারণ মানুষ অংশ নেন। সকাল থেকেই জানাজাস্থলে মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা…

Read More

তারেক রহমান অবশ্যই ঢাবির ছাত্র ছিলেন : আসিফ নজরুল

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বলে মন্তব্য করেছেন সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, তারেক রহমান ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন এবং কিছুদিন নিয়মিত ক্লাসেও অংশ নেন। আসিফ নজরুল বলেন, সে সময় তিনি আইন বিভাগের উচ্চবর্ষের…

Read More

আনিসুল হকের অস্ত্র মামলার শুনানি পেছাল

আনিসুল হক-এর বিরুদ্ধে দায়ের করা অস্ত্র আইনের মামলায় চার্জগঠনের শুনানি পিছিয়ে আগামী ২১ জুন নির্ধারণ করেছেন আদালত। রোববার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মঈন উদ্দিন চৌধুরী এ আদেশ দেন। মামলাটির শুনানির জন্য আনিসুল হককে আদালতে হাজির করা হয়। এসময় তার পক্ষে আইনজীবী ব্যারিস্টার সুমন হোসেন সময় আবেদন করে জানান, আওয়ামী সরকারের পতনের পর তার বাসভবনে লুটপাটের…

Read More

সাজেক সড়ক অবরোধের ঘোষণা ইউপিডিএফের

রাঙ্গামাটির সাজেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মী নিহত হওয়ার ঘটনায় আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি। রোববার দুপুর ১২টা পর্যন্ত দিঘীনালা-বাঘাইছড়ি-সাজেক সড়কে এ কর্মসূচি পালনের কথা জানানো হয়েছে। শনিবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে ইউপিডিএফ এ কর্মসূচির ঘোষণা দেয়। সংগঠনটির প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে…

Read More

প্রতিশ্রুতি বাস্তবায়নের যুদ্ধের কথা বললেন তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক যুদ্ধ শেষ হলেও এখন নতুন আরেকটি সংগ্রাম শুরু হয়েছে। সেই সংগ্রাম হলো জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে একটি কার্যকর ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ…

Read More