ফ্যামিলি কার্ড বিতরণ, খাল পুনঃখনন এবং দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল সাড়ে ৮টার পর রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি যাত্রা শুরু করেন।
সফরকালে প্রধানমন্ত্রী দুটি খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়া ফ্যামিলি কার্ড বিতরণ, পথসভা এবং জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে চাঁদপুর সরকারি কলেজ মাঠে প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ। অনুষ্ঠানস্থলজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মধ্যেও দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
উল্লেখ্য, ২০০৪ সালে বিএনপির একজন কর্মী হিসেবে চাঁদপুর সফর করেছিলেন তারেক রহমান। তবে প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম জেলা সফর। শুক্রবার রাতে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন সরকারের তিনজন মন্ত্রী।

