প্রধান খবর

লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ হচ্ছেন ভারতের নতুন সেনাপ্রধান

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। আগামী ৩০ জুন তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। একই দিনে বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী অবসরে যাবেন।

বর্তমানে উপসেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। ১৯৮৬ সালের ডিসেম্বরে তিনি ভারতীয় সেনাবাহিনীর সাজোঁয়া কর্পসে কমিশনপ্রাপ্ত হন এবং দীর্ঘ প্রায় চার দশকের সামরিক জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

সামরিক ক্যারিয়ারে তিনি ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে একটি সাজোঁয়া ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। ওই ইউনিটটি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত বিভিন্ন নিরাপত্তা অভিযানে সক্রিয় ছিল।

এছাড়া তিনি ভারতীয় সেনাবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ গঠন ‘সুদর্শন চক্র’-এর কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং দীর্ঘ সামরিক সেবার স্বীকৃতি হিসেবে তাকে দেশটির সর্বোচ্চ সামরিক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *