প্রধান খবর

প্রতিশ্রুতি বাস্তবায়নের যুদ্ধের কথা বললেন তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক যুদ্ধ শেষ হলেও এখন নতুন আরেকটি সংগ্রাম শুরু হয়েছে। সেই সংগ্রাম হলো জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে একটি কার্যকর ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা।

শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। তারেক রহমান বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে সুশাসন, নিরাপত্তা ও উন্নত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি এমন একটি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় যেখানে নারী-পুরুষ নির্বিশেষে সবাই নিরাপদে চলাচল করতে পারবে এবং মত প্রকাশের স্বাধীনতা থাকবে। অতীতে দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতন, গুম ও হত্যার প্রসঙ্গ তুলে তিনি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে তারেক রহমান বলেন, জনগণের সমর্থনের মাধ্যমে দলের নির্বাচনী ইশতেহার এখন জাতীয় প্রত্যাশায় পরিণত হয়েছে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে জনগণের জন্য কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *