প্রধান খবর

পশ্চিমবঙ্গে ধর্মীয় ভাতা বন্ধের সিদ্ধান্ত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য চালু থাকা সরকারি ভাতা আগামী জুন মাস থেকে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার ধর্মভিত্তিক আর্থিক সহায়তা বন্ধের পাশাপাশি বিদ্যমান অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) তালিকাও বাতিলের সিদ্ধান্ত…

Read More

সৌদিতে আটক বিএনপি নেতা মুকিব

ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব সফরে গিয়ে কাগজপত্রসংক্রান্ত জটিলতায় দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব। জানা গেছে, তার অবস্থান শনাক্ত ও যোগাযোগ স্থাপনের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কনস্যুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে। একই সঙ্গে দ্রুত মুক্তির লক্ষ্যে কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় তৎপরতা চালানো হচ্ছে। তবে…

Read More

কাতারে দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ বৃদ্ধি

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে কাতার। বিশেষ করে ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান ও প্লাম্বিং খাতে কর্মী নেওয়ার বিষয়ে দেশটি ইতিবাচক মনোভাব দেখিয়েছে। পাশাপাশি বাংলাদেশে কাতারের ভিসা সেন্টারের সংখ্যা বাড়ানোর বিষয়েও আশ্বাস দেওয়া হয়েছে। সোমবার ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ…

Read More

চীনের গুয়াংজিতে ভূমিকম্পে ভবন ধস লিউনান জেলায় দুইজনের মৃত্যু, একজন নিখোঁজ

চীনের গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের লিউঝৌ শহরের লিউনান জেলায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৩টি ভবন ধসে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এ ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে এবং একজন এখনো নিখোঁজ রয়েছেন। ভূমিকম্পের পরপরই উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে। রেললাইনসহ আশপাশের অবকাঠামোর অবস্থা পরিদর্শন করে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের…

Read More

হরমুজ প্রণালির ওপর পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিলো ইরান

ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, এখন থেকে এই কৌশলগত জলপথ দিয়ে যেকোনো নৌযান চলাচলের ক্ষেত্রে ইরানের সামরিক বাহিনী ও আইআরজিসির সঙ্গে পূর্ব সমন্বয় বাধ্যতামূলক। বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান রুটে এমন ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। হরমুজ…

Read More

নাইজেরিয়ায় সামরিক স্কুলে জঙ্গি হামলা, ১৭ পুলিশ নিহত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ইয়োবে রাজ্যে একটি বিশেষায়িত সামরিক প্রশিক্ষণ স্কুলে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এতে ১৭ জন শিক্ষানবিস পুলিশ কর্মকর্তা (ট্রেইনি পুলিশ) নিহত হয়েছেন। শনিবার (১৬ মে) গভীর রাতে বুনি ইয়াডিতে অবস্থিত ওই প্রশিক্ষণ কেন্দ্রে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারী অস্ত্রে সজ্জিত জঙ্গিরা প্রশিক্ষণ স্কুলটি লক্ষ্য করে…

Read More

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক উত্তেজনার পারদ আরও বাড়িয়ে এবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে অবস্থিত অত্যন্ত স্পর্শকাতর ‘বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে’ এক ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার (১৭ মে) দেশটির আল দাফরা অঞ্চলে অবস্থিত এই বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বেষ্টনীর বাইরে থাকা একটি বৈদ্যুতিক জেনারেটরে এই হামলা চালানো হয়। ড্রোন আঘাত হানার পর জেনারেটরটিতে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের…

Read More

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগ করতে প্রস্তুত

তীব্র রাজনৈতিক অস্থিরতা ও দলে একের পর এক বিদ্রোহের মুখে অবশেষে  যুক্তরাজ্যের লেবার দলীয় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগ করতে প্রস্তুত। দলের ভেতরে ক্রমাগত চাপ এবং উদ্ভূত বিশৃঙ্খল পরিস্থিতির কারণে তিনি নিজের ঘনিষ্ঠ মহল ও মন্ত্রিসভার সদস্যদের কাছে ক্ষমতা ছাড়ার এই প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম ‘ডেইলি মেইল’ এক এক্সক্লুসিভ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।…

Read More

অন্ধ্র প্রদেশে জনসংখ্যা কমে যাওয়ায় উদ্বেগ: তৃতীয়-চতুর্থ সন্তানের জন্য নগদ প্রণোদনা 

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশে জনসংখ্যা কমে যাওয়ার প্রবণতা ঠেকাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। শনিবার তিনি ঘোষণা দেন রাজ্যের কোনো পরিবারে তৃতীয় সন্তানের জন্ম হলে ৩০ হাজার রুপি এবং চতুর্থ সন্তানের জন্ম হলে ৪০ হাজার রুপি নগদ সহায়তা দেওয়া হবে। তার এই সিদ্ধান্তকে ঘিরে রাজ্যজুড়ে আলোচনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী নাইডু জানান, রাজ্যে…

Read More

দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে আগুন

ভারতের রাজস্থানে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার ভোরে কোটার বিক্রমগড় আলোত স্টেশনের কাছে চলন্ত অবস্থায় ট্রেনটির বি-১ বগিতে আগুন ধরে যায়। তবে দ্রুত উদ্ধার তৎপরতার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রেল কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার সঙ্গে সঙ্গেই ক্ষতিগ্রস্ত বগিটি ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ…

Read More