প্রধান খবর

গাইবান্ধার পলাশবাড়িতে ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়িতে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শরীফ আল রাজীব। তিনি জানান, দুপুরে উপজেলা বিএনপি ও জামায়াত একই স্থানে কর্মসূচি আহ্বান করায় জননিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন জানায়, দুটি রাজনৈতিক দলের সমাবেশ একই স্থানে হলে উত্তেজনা সৃষ্টি হতে…

Read More

ভোটার নিবন্ধনে এসে আটক রোহিঙ্গা যুবক

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ভোটার নিবন্ধনের জন্য আবেদন করতে এসে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা নির্বাচন কার্যালয়ে সন্দেহজনক তথ্য পাওয়ার পর তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তি কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আবেদনকারী স্থানীয় বাসিন্দা পরিচয়ে জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ,…

Read More

আঞ্চলিক বন্দর হাবের পথে চট্টগ্রাম বন্দর

বৈশ্বিক বাণিজ্যে নানা সংকটের মধ্যেও ধারাবাহিক প্রবৃদ্ধি ধরে রেখে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে চট্টগ্রাম বন্দর। কনটেইনার হ্যান্ডলিং, কার্গো পরিবহন, জাহাজ পরিচালনা এবং রাজস্ব আয়ে রেকর্ড গড়ে দেশের প্রধান সমুদ্রবন্দরটি আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছে। বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সর্বোচ্চ ৩৪ লাখের বেশি টিইইউস কনটেইনার এবং ১৩ কোটির বেশি মেট্রিক…

Read More

শেরপুর সীমান্তে মানবপাচারের মাধ্যমে অনুপ্রবেশের চেষ্টা

শেরপুরের শ্রীবরদী উপজেলার রানিশিমুল ইউনিয়নের খারামুরা সীমান্ত এলাকায় মানবপাচারকারী চক্রের মাধ্যমে দুই ব্যক্তি বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেন। রোববার সন্ধ্যা থেকেই তারা কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান করছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা টুটুল। সোমবার সকালে তারা বাংলাদেশের ভেতরে ঢুকে পড়লে বিজিবি বাধা দিয়ে আবার সীমান্তের ওপারে ফেরত পাঠায়। বর্তমানে তারা মেইন পিলার ১০৯৭ নম্বরের পাশে নোম্যান্সল্যান্ডে অবস্থান…

Read More

শহীদ পরিবারের অনুদান ঘিরে বিতর্ক, বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শেখ শাহরিয়ার বিন মতিনের বাবা মোহাম্মদ আব্দুল মতিনের দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, শহীদ পরিবারের জন্য সরকারের দেওয়া অনুদানের অর্থ ব্যবহার করে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে আব্দুল মতিন দাবি করেছেন, তিনি নিজস্ব উপার্জনের অর্থে বিয়ে করেছেন এবং প্রথম স্ত্রীর…

Read More

হযরত শাহজালাল (রহ.) মাজারের দান ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত

হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ১২ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত এই কমিটি আগামী এক মাসের মধ্যে মাজারের আর্থিক ব্যবস্থাপনার জন্য একটি যুগোপযোগী ও যৌক্তিক কাঠামো প্রস্তাব করবে। শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউসে মাজারের ব্যবস্থাপনা ও…

Read More

কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ স্কুলছাত্র

কুমিল্লায় মাদক ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টানা দুই দিন ধরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পথচারী ষষ্ঠ শ্রেণির ছাত্র ইথার আহমেদ প্রেম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার রাত থেকে কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় শুরু হওয়া এই সংঘর্ষ বৃহস্পতিবার…

Read More

সেবাখাতে দুর্নীতিতে শীর্ষে ময়মনসিংহ বিভাগ : টিআইবি জরিপ

সেবা খাতে বিভাগভেদে দুর্নীতির মাত্রা নিয়ে প্রকাশিত নতুন জাতীয় জরিপে ময়মনসিংহ বিভাগকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত অঞ্চল হিসেবে চিহ্নিত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই জরিপে ঘুষ গ্রহণের ক্ষেত্রে শীর্ষে রয়েছে খুলনা বিভাগ। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘সেবাখাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’ এর তথ্য উপস্থাপন করা হয়। টিআইবির মতে, সেবা খাতে…

Read More

বড়লেখা সীমান্তে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক ও ডেটোনেটর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি বিদেশি পিস্তল, উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ডেটোনেটর এবং ধারালো অস্ত্র। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী…

Read More

মামলার আসামি হয়েও নিয়মিত অফিসে নিরাপত্তাপ্রহরী

জামালপুরের সিংহজানী খাদ্য গুদামের এক নিরাপত্তাপ্রহরীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার অভিযোগ থাকলেও তিনি নিয়মিত কর্মস্থলে উপস্থিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি ঘিরে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। জানা গেছে, সিংহজানী খাদ্য গুদামের নিরাপত্তাপ্রহরী শামীম হোসেন একটি হত্যাচেষ্টা মামলার আসামি। গত ২০ মে জামালপুর সদর থানায় দায়ের করা মামলায়…

Read More