প্রধান খবর

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বরাদ্দ না থাকায় ক্ষোভ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। এই দাবিকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠন ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে। সংসদে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও তিস্তা মহাপরিকল্পনার পক্ষে বক্তব্য দিয়েছেন। নির্বাচনের আগে বর্তমান সরকার প্রধানও প্রকল্পটি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

তিনি অভিযোগ করেন, ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে তিস্তা মহাপরিকল্পনার জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। সরকারের এই সিদ্ধান্তে রংপুর অঞ্চলের মানুষ হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন। তার মতে, উত্তরাঞ্চলের উন্নয়ন ও নদীভাঙন বন্যা নিয়ন্ত্রণে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তা উপেক্ষিত হয়েছে।

শুক্রবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মাওলানা আব্দুল হালিম। তিনি আরও জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে উত্তরাঞ্চলের অর্থনীতি, কৃষি ও জনজীবন আরও সংকটে পড়বে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *