প্রধান খবর

একসাথে বাঁচতে চেয়েছিল দুই ভাই : মৃত্যুর পরও আকড়ে ধরা ছিল হাত

একে অপরের সাথে খেলতে খেলতে সড়কের পাশের ডোবায় পড়ে যায় দুই শিশু। স্বজন ও প্রত্যক্ষদর্শীদের মতে, একজনকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে গিয়ে অপরজনও নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ডোবা থেকে উদ্ধার করা হলেও কাউকেই আর জীবিত বাঁচানো সম্ভব হয়নি। তবে মৃত্যুর পরও তাদের হাত ছিল একে অপরের মুঠোয় শক্তভাবে ধরা। হৃদয়বিদারক ও…

Read More

বিয়ের মাত্র ৫ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনজিও কর্মী সাজিম

নতুন জীবনের স্বপ্ন নিয়ে পথচলা শুরু করেছিলেন মাত্র পাঁচ দিন আগে, কিন্তু ঘাতক সড়কের নির্মমতায় বিয়ের উৎসবের আনন্দ নিমেষেই রূপ নিল চরম বিষাদে। ঝিনাইদহ সদর উপজেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাজিম হোসেন (২৫) নামে এক তরুণ প্রাণ হারিয়েছেন। গত ৩ আগস্ট (সোমবার) রাত ৯টার দিকে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের শরিফুল তেল পাম্পের সামনে এ মর্মান্তিক…

Read More

ফেনীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭

ফেনী শহরে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ অভিযানে ১৭ জন কিশোরকে আটক করা হয়। পরে তাদের মধ্যে ১১ জনকে অভিভাবকদের উপস্থিতিতে লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত ফেনী মডেল থানা পুলিশের নেতৃত্বে শহরের মিজান রোড, ফেনী সরকারি কলেজ মাঠ এবং রাজাঝির…

Read More

শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্বের কথা জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং চলতি অর্থবছরে এ খাতে উল্লেখযোগ্য পরিমাণ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি জানান, ভবিষ্যতে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ পর্যন্ত বাজেট বরাদ্দের লক্ষ্য রয়েছে। শনিবার (১ আগস্ট) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সেন্ট্রাল ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি…

Read More

সেপ্টেম্বরে চালু হচ্ছে রংপুর শিশু হাসপাতাল

দীর্ঘ সাত বছর অপেক্ষার পর চালু হতে যাচ্ছে রংপুরের ১০০ শয্যাবিশিষ্ট আধুনিক শিশু হাসপাতাল। শনিবার (১ আগস্ট) হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেট শাখার অতিরিক্ত সচিব আরিফ আহমদ জানান, আগামী সেপ্টেম্বরের মধ্যে হাসপাতালটি উদ্বোধনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তিনি জানান, হাসপাতালের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, আসবাবপত্র সংগ্রহ এবং জনবল নিয়োগের কার্যক্রম দ্রুত…

Read More

হবিগঞ্জের ঘটনা: এনসিপির থানায় অভিযোগ

হবিগঞ্জ পৌর এলাকায় প্রশাসন কর্তৃক ১৪৪ ধারা জারি থাকায় তীব্র বাধার মুখে পড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃত্ব। দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা শ্রীমঙ্গল ও মিরপুর এলাকায় অবরুদ্ধ ও অবস্থান নেওয়ার পর অবশেষে বাহুবল থানার কামাইছরা পুলিশ ফাঁড়িতে গিয়ে অনলাইনের মাধ্যমে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন দলটির শীর্ষ নেতারা। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে এই…

Read More

শিক্ষাপ্রতিষ্ঠানে ২১ দিনের ছুটি

আগস্ট ও সেপ্টেম্বর মাসে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা মোট ২১ দিনের ছুটি পাচ্ছেন। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে এ ছুটির সূচি নির্ধারণ করা হয়েছে। আগস্ট মাসে সাপ্তাহিক ছুটি থাকবে ৯ দিন। এছাড়া ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি সাহার শোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আরও ৩…

Read More

চট্টগ্রামে শুরু চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ, কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

চট্টগ্রামের আনোয়ারায় বহুল প্রতীক্ষিত বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন) নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। সোমবার (২৭ জুলাই) ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে দেশের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগভিত্তিক শিল্পাঞ্চল বাস্তবায়নের নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে অন্তত এক লাখ মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা…

Read More

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী এলাকায় জয়নগর ইউনিয়ন পরিষদের এক সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে হামলার শিকার হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৪ জুলাই) ভোরে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম। নিহত মনি মিয়া শেখ (৪৫) জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য এবং চরজয়নগর গ্রামের বাসিন্দা। পুলিশ…

Read More

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করায় রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (২১ জুলাই) রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করেন। অভিযোগ অনুযায়ী, আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফোরকান উদ্দীন পদ্মা এক্সপ্রেসে ভ্রমণের সময় টিকিট ইস্যু ছাড়াই যাত্রীদের কাছ থেকে অর্থ আদায়ের প্রতিবাদ…

Read More