প্রধান খবর

শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্বের কথা জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং চলতি অর্থবছরে এ খাতে উল্লেখযোগ্য পরিমাণ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি জানান, ভবিষ্যতে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ পর্যন্ত বাজেট বরাদ্দের লক্ষ্য রয়েছে।

শনিবার (১ আগস্ট) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সেন্ট্রাল ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং এ লক্ষ্যে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

শিক্ষামন্ত্রী নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। সময়ের সঠিক ব্যবহার, নিয়মিত অধ্যয়ন এবং গবেষণার মাধ্যমে নিজেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনূর রহমানের সভাপতিত্বে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদসহ শিক্ষা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *