প্রধান খবর

বিদ্যুৎ বিল নিয়ে ভিডিও বার্তায় কটূক্তি : গাজীপুরে তরুণ গ্রেপ্তার

অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তা পোস্ট করে সরকার ও প্রধান উপদেষ্টাকে কটূক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর পুরোনো একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুর ১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার কর্মকর্তা জানান, সিফাতের বিরুদ্ধে…

Read More

ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি দ্বিগুণ করল বিসিবি

দেশের ঘরোয়া ক্রিকেটারদের দীর্ঘদিনের আর্থিক অনিশ্চয়তা দূর করতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পুরুষ ও নারী-উভয় বিভাগেরই সব ফরম্যাটের ম্যাচ ফি একলাফে প্রায় দ্বিগুণ করার ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক শেষে অনুষ্ঠিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই বড় সিদ্ধান্তের কথা…

Read More

‘এখানে আমাকে নির্যাতন করা হয়’, কুয়েত থেকে ভারতীয় নারীর আকুল আর্তনাদ

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে চরম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হওয়ার ভয়াবহ অভিযোগ তুলে ধরেছেন ভারতের তামিলনাড়ু রাজ্যের এক নারী। ‘এখানে আমাকে নির্যাতন করা হয়’-এমন করুণ আর্তনাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় কান্নাজড়িত কণ্ঠে নিজ দেশে ফিরে আসার আকুতি জানিয়েছেন ভানিথা নামের ওই ভুক্তভোগী। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা…

Read More

 র‍্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠনের বিল সংসদে উত্থাপন

দীর্ঘদিনের বিতর্কিত এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের ঐতিহাসিক উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’ শীর্ষক বহুল আলোচিত বিলটি উত্থাপন করা হয়েছে। ডেপুটি স্পিকারের সভাপতিত্বে চলা সংসদ…

Read More

‘সারা জীবন কৃতজ্ঞ থাকব’ মেসেজ পাঠিয়ে চীনা ব্যবসায়ীর কোটি টাকা নিয়ে চালক উধাও

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক চীনা পোশাক ব্যবসায়ীর ব্যক্তিগত গাড়ি থেকে নগদ এক কোটি টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দিয়েছেন তাঁরই নিজস্ব গাড়িচালক। যাওয়ার আগে ভুক্তভোগী ব্যবসায়ীর মুঠোফোনে একটি আবেগঘন খুদে বার্তা পাঠায় অভিযুক্ত চালক, যেখানে লেখা ছিল-‘আমি দুঃখিত স্যার… আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব।’ মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। ঘটনার পরদিন বুধবার (২ সেপ্টেম্বর) গাড়িচালকের…

Read More

শুভ জন্মাষ্টমী আজ

সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের পবিত্র জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পালিত হচ্ছে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই অষ্টমীতে ন্যায়নীতি ও সত্য প্রতিষ্ঠার বার্তা নিয়ে ধরাধামে এসেছিলেন মহাবতার শ্রী কৃষ্ণ। এ উপলক্ষে আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সারাদেশে সরকারি ছুটি । দিবসটি উপলক্ষে দেশের শীর্ষ ব্যক্তিত্বরা পৃথক বাণীতে দেশবাসীকে…

Read More

মির্জা আব্বাসের কান্নাভেজা বক্তব্যে থমকে গেল গোটা সংসদকক্ষ

দীর্ঘ দুই দশক পর জাতীয় সংসদে নিজের অভিজ্ঞতা ও আবেগ প্রকাশ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন ঢাকা-৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা আব্বাস। দীর্ঘ অসুস্থতা ও বিদেশ থেকে চিকিৎসা শেষে ফিরে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করেন বিএনপি-র এই জ্যেষ্ঠ নেতা। ২০০৬ সালের পর সংসদে  এটিই তাঁর…

Read More

দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তা মজুদের তুলনায় বেশি খাদ্যশস্য সংরক্ষিত রয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, ৩০ আগস্ট পর্যন্ত সরকারি গুদামে মোট ২৪ লাখ ৩৭ হাজার ৮০৭ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ ছিল। স্বাভাবিক সময়ে নিরাপত্তা মজুদের পরিমাণ ১৪ লাখ…

Read More

দুর্যোগ মোকাবিলায় ৭০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্পসহ বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় সরকার ১ লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকের ভিত্তি গড়ে তুলছে। এরই মধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবককে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। বৃহস্পতিবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, দুর্যোগের পর উদ্ধার কার্যক্রম পরিচালনার পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বাড়াতেও সরকারি…

Read More

প্রথমবার সংসদ অধিবেশনে মির্জা আব্বাস

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সংসদ সদস্য মির্জা আব্বাস প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি অধিবেশনে অংশ নেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। মির্জা আব্বাসকে স্বাগত জানিয়ে স্পিকার বলেন, দীর্ঘদিন চিকিৎসা শেষে তিনি সংসদে ফিরেছেন। এর আগে…

Read More