প্রধান খবর

প্রথমবার সংসদ অধিবেশনে মির্জা আব্বাস

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সংসদ সদস্য মির্জা আব্বাস প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি অধিবেশনে অংশ নেন।

এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। মির্জা আব্বাসকে স্বাগত জানিয়ে স্পিকার বলেন, দীর্ঘদিন চিকিৎসা শেষে তিনি সংসদে ফিরেছেন।

এর আগে সকালে সংসদ ভবনে পৌঁছালে দপ্তরের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে নির্ধারিত কার্যালয়ে গিয়ে বিভিন্ন নথিপত্র পর্যালোচনার মাধ্যমে তিনি প্রথম দিনের দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। এরপর দীর্ঘদিন দেশের বাইরে চিকিৎসা নেওয়ার পর তিনি সংসদীয় কার্যক্রমে যোগ দিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *