প্রধান খবর

হাতিয়ার নৌ-যান সংকট নিরসনে ঈদুল আজহার আগেই নতুন ফেরি 

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার দীর্ঘদিনের নৌ-যান ও ফেরি সংকট সমাধানে সরকার সক্রিয় উদ্যোগ নিয়েছে। পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করতে শনিবার দুপুরে হাতিয়ার চেয়ারম্যান ঘাট ও নলচিরা ঘাট পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। পরিদর্শন শেষে তিনি জানান, ঈদুল আজহার আগেই একটি নতুন ফেরি যুক্ত করার চেষ্টা চলছে, যাতে দ্বীপবাসীর যাতায়াত আরও সহজ ও নিরাপদ হয়। প্রতিমন্ত্রী…

Read More

বিজয় সরণিতে তেল সংকটে দীর্ঘ লাইন, ভোগান্তি কমছে না বাইকারদের

বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনে তেল নিতে আসা বাইকারদের লাইন অ্যারোস্পেস অ্যান্ড এভিয়েশন বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছে গেছে। তপ্ত রোদে ঘেমে-নেয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সবাইকে। কেউ গাছের নিচে আশ্রয় নিচ্ছেন, কেউ আবার অভিজ্ঞতা থেকে ছাতা নিয়ে এসেছেন। কিন্তু কতক্ষণ অপেক্ষার পর তেল মিলবে তার কোনো নিশ্চয়তা নেই। এত কষ্ট ও অপেক্ষার পরও ফিলিং স্টেশন থেকে সর্বোচ্চ…

Read More

এবার আতঙ্ক বাড়াচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট ‘সিকাডা’

বিশ্বজুড়ে কোভিড-১৯ মহামারির রেশ কাটতে না কাটতেই জনস্বাস্থ্যের জন্য নতুন উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ‘সিকাডা’ (BA.3.2)। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, ওমিক্রনের এই নতুন উপ-প্রজাতিটি পূর্ববর্তী ভেরিয়েন্টগুলোর তুলনায় অনেক বেশি সংক্রামক এবং এর গঠনগত পরিবর্তন বা মিউটেশন সংখ্যা চিকিৎসকদের ভাবিয়ে তুলছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ২০২৪ সালে প্রথম শনাক্ত হওয়া এই ভেরিয়েন্টটি ২০২৫…

Read More

৫ শতাধিক ড্রোন দিয়ে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ১৪

ইউক্রেনে অতর্কিত হামলা চালিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার ওই হামলায় ইউক্রেনে অন্তত ১৪ জন নিহত হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, মস্কো দিনের বেলায় ইউক্রেনে আরও বেশি বিমান হামলা চালাচ্ছে। খবর বার্তাসংস্থা এএফপি’র। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়ার সেনারা শুক্রবারের হামলায় ৫০০-এর বেশি ড্রোন এবং কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্যাথলিক ইস্টারের আগে হামলা তীব্র…

Read More

বড় নিষেধাজ্ঞার ঝুঁকিতে নেইমার, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

বিশ্বকাপের স্কোয়াডে ঘোষণার আগে ১৪ ম্যাচ বাকি ছিল সান্তোসের। সেই মিশনে নেমে এক ম্যাচ খেলতে না খেলতেই নেইমার জুনিয়র কার্ডজনিত নিষেধাজ্ঞায় পড়লেন। সান্তোসের পরের ম্যাচ মিস করতে হবে জেনে রেফারির ওপর মেজাজ হারিয়েছেন তিনি। এ ছাড়া বেফাঁস মন্তব্যের জেরে আরও বড় নিষেধাজ্ঞায় পড়ার শঙ্কা তৈরি হয়েছে। সান্তোসের পরবর্তী ম্যাচ ফ্ল্যামেঙ্গোর মতো বড় দলের বিপক্ষে। যা…

Read More

আমিরকে টপকে টি-টুয়েন্টিতে বাঁহাতি পেসারদের রাজা মোস্তাফিজ

বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান আবারও প্রমাণ করলেন, কেন তিনি বিশ্ব টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যতম কার্যকর বোলার। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে তিনি এখন স্বীকৃত টি-টুয়েন্টি ক্রিকেটে বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি। মুলতান সুলতানসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ২ উইকেট নিয়ে মোস্তাফিজ নিজের মোট উইকেটসংখ্যা দাঁড় করান ৪১৬-এ। এই মাইলফলক স্পর্শ করার মধ্য দিয়ে…

Read More

দেড় ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট চায় ট্রাম্প প্রশাসন

২০২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবে প্রতিরক্ষা খাতে প্রায় ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছে হোয়াইট হাউস। এই প্রস্তাব গৃহীত হলে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। ইরান যুদ্ধ চলাকালেই এমন উচ্চাভিলাষী প্রতিরক্ষা বাজেট প্রস্তাব করল ট্রাম্প প্রশাসন। গত শুক্রবার প্রকাশিত এই বাজেট প্রস্তাব গত বছরের সরকারি প্রতিরক্ষা ব্যয়ের তুলনায় ৪০ শতাংশেরও বেশি। এতে গোলাবারুদের মজুত…

Read More

মালয়েশিয়া থেকে এসেছে ৩৪ হাজার টন ডিজেল

মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামের বন্দরে এসে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের একটি জাহাজ। শনিবার সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জাহাজটি শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছেছে। জাহাজটি ২৯ মার্চ মালয়েশিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। এর…

Read More

৩০ উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম শুরু রোববার: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় রোববার সকাল ৯টা থেকে ১৮টি জেলার ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হামের টিকা প্রদান করা হবে। শনিবার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল…

Read More

যুদ্ধবিমান ধ্বংস হলেও ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব পড়বে না: ট্রাম্প

ইরানের হামলায় মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হলেও দেশটির সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনায় কোনও প্রভাব পড়বে না বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, ‘না, একেবারেই না। না, এটি যুদ্ধ। আমরা যুদ্ধে আছি।’ সার্চ অ্যান্ড রেসকিউ কার্যক্রমের বিস্তারিত বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে ট্রাম্প বলেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। পাশাপাশি তিনি ‘জটিল ও সক্রিয় সামরিক অভিযান’…

Read More