প্রধান খবর

চীনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহত্তর চীন শাখা বিএনপির উদ্যোগে শেনঝেন শহরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শহরের একটি হোটেলে আয়োজিত এ সভায় চীনে অবস্থানরত বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সাবেক ছাত্রনেতা মো. ওয়ালী উল্লাহর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন শেখ মাহবুবুর রশীদ। এতে মো. মনিরুল ইসলাম কবির, মো. সুমন মিয়া, মো. রোমান, রিয়াদ আহমেদ, আকিদুল ইসলাম, সালাম আহমেদ, মো. রাসেল আহমেদ ও তরিকুল ইসলামসহ চীন শাখা বিএনপির নেতারা বক্তব্য দেন।

বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও দেশের উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য, গণতন্ত্র, জনগণের অধিকার ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন তারা।

সভায় চীনের বিভিন্ন শহরে অবস্থানরত বিএনপির নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানো এবং সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। এস এম আল আমিন, সাহেল আহমেদ সাহিল ও হিমেল হিমুসহ আরও কয়েকজন নেতা ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন। আলোচনা শেষে দেশের কল্যাণ, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও দলের সাংগঠনিক অগ্রগতির প্রত্যাশা ব্যক্ত করে অনুষ্ঠান শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *