আগামী বছরের জানুয়ারিতে তাবলিগ জামাতের দুই পক্ষের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি তুরাগ তীরে অনুষ্ঠিত হবে।
প্রথম পর্বে মাওলানা জুবায়ের আহমদপন্থি অনুসারীরা অংশ নেবেন। দ্বিতীয় পর্বে অংশ নেবেন মাওলানা ওয়াসিফুল ইসলামপন্থি বা সাদপন্থি অনুসারীরা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাদপন্থি নেতাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।
দুই পক্ষের অংশগ্রহণ আলাদা সময়ে হওয়ায় নির্ধারিত সূচি অনুযায়ী ইজতেমা আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে। তুরাগ তীরে অনুষ্ঠিতব্য এই ধর্মীয় সমাবেশে দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিদের অংশগ্রহণের কথা রয়েছে।

