প্রধান খবর

জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন অর্থায়ন কর্মসূচি চালু করছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ নামের এ কর্মসূচির মাধ্যমে উপজেলা পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণদের খুঁজে নিয়ে তাদের ব্যবসায়িক পরিকল্পনা ও প্রয়োজন যাচাই করে অর্থায়ন দেওয়া হবে।

নির্বাচিত একজন তরুণ সর্বোচ্চ ২০ লাখ টাকা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংক ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণের সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৪ থেকে ৭ শতাংশ এবং কোনো সহায়ক জামানত লাগবে না।

আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে এবং সংশ্লিষ্ট উপজেলার বাসিন্দা হতে হবে। আগে থেকে ব্যবসা থাকা বাধ্যতামূলক নয়; সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণা থাকলেও আবেদন করা যাবে। কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, মৎস্য, পর্যটন, সেবা ও প্রযুক্তিসহ বিভিন্ন খাত এতে অন্তর্ভুক্ত থাকবে।

প্রাথমিকভাবে আট জেলার ৬৪ উপজেলায় কর্মসূচি শুরু হবে এবং প্রতি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন তরুণ উদ্যোক্তা নির্বাচিত হবেন। অর্থায়নের পাশাপাশি প্রশিক্ষণ, মেন্টরিং, ব্যবসা নিবন্ধন ও বাজারসংযোগে সহায়তা দেওয়া হবে। বিস্তারিত সার্কুলার আগামী ১৬ সেপ্টেম্বর প্রকাশ করবে বাংলাদেশ ব্যাংক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *