প্রধান খবর

পিছিয়ে পড়া শিশুদের নিয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ অলিম্পিয়াড

পিছিয়ে পড়া শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং প্রকৃতিপ্রেম গড়ে তুলতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘পরিবেশ অলিম্পিয়াড’। শনিবার (২৭ জুন) রাজধানীর মানিকনগরের মজার ইশকুল ক্যাম্পাসে ‘গ্রিন মাইন্ডস, ব্রাইট ফিউচার’ প্রতিপাদ্যে এ আয়োজন করে ব্রেথ অব ন্যাচার (বন) ফাউন্ডেশন। অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর সঙ্গে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, প্রকৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন পর্বতারোহী ও লেখক ইকরামুল…

Read More

অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্তজুড়ে বিজিবির কঠোর নজরদারি

দেশের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে দিন-রাত টহল ও নজরদারি জোরদার করে বাহিনীটি দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছে। শনিবার (২৭ জুন) বিজিবি সূত্র জানায়, পাহাড়ি অঞ্চল, নদী-নালা, হাওর-বাঁওড়, বনাঞ্চলসহ দুর্গম সীমান্ত এলাকাগুলোতে সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন…

Read More

ডিজিটাল করে ইউরোপকে ১০০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর ডিজিটাল পরিষেবা কর আরোপ করলে সংশ্লিষ্ট ইউরোপীয় দেশগুলোর পণ্যের ওপর ১০০ শতাংশ আমদানি শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, এমন পদক্ষেপ নেওয়া হলে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিও বাতিল হিসেবে বিবেচনা করবে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প দাবি করেন, কয়েকটি…

Read More

প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা প্রকল্প

গ্রাম-শহর নির্বিশেষে দেশের সব প্রতিবন্ধী শিশুকে সরকারি স্বাস্থ্যসেবার আওতায় আনতে বিশেষ প্রকল্প প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি বলেন, উপজেলা পর্যায়ে বিশেষ শিশুদের জন্য স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বড় পরিসরে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে, যাতে দেশের প্রতিটি শিশুই সমানভাবে চিকিৎসা ও পুনর্বাসন সুবিধা পায়। শনিবার (২৭…

Read More

রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা

ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশি সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের আরও এক সদস্য, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং চিকিৎসকদের মতে শঙ্কামুক্ত রয়েছেন। হত্যাকাণ্ডের ঘটনায় ইতালীয় পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) রাতে রোমের পশ্চিমাঞ্চলের অরেলিও এলাকার একটি আবাসিক ভবনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন…

Read More

বাহরাইনে ইরানের ড্রোন আক্রমণের অভিযোগ

 ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। গতকাল রাতে ইরানের বিভিন্ন স্থানে সামরিক হামলা চালায় মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্র জানায়, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাব হিসেবেই তারা এই সামরিক পদক্ষেপ নিয়েছে। এরই মধ্যে বাহরাইন জানিয়েছে, আজ সকালে তাদের ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে ড্রোনগুলো সরাসরি আঘাত হেনেছে কি…

Read More

হায়দ্রাবাদে সড়কের নতুন নাম ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’

ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর হায়দ্রাবাদে মার্কিন কনসুলেট-সংলগ্ন একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’। তেলেঙ্গানা সরকারের এই সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং ভারত-মার্কিন সম্পর্কের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার প্রতীক হিসেবে বর্ণনা করেছে রাজ্য সরকার। নতুন নামকরণ করা সড়কটির খুব কাছেই মাইক্রোসফট, গুগল এবং আমাজনের মতো শীর্ষ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যালয় অবস্থিত, যা এই সিদ্ধান্তকে আরও তাৎপর্যপূর্ণ করে…

Read More

দেম্বেলের প্রথমার্ধের হ্যাটট্রিকে ফ্রান্সের দাপুটে জয়

ফ্রান্স ফরোয়ার্ড উসমান দেম্বেলে নরওয়ের বিপক্ষে প্রথমার্ধেই হ্যাটট্রিক করে বিশ্বকাপে এক অনন্য কীর্তি গড়েছেন। সপ্তম, ২০তম ও ৩২তম মিনিটে তার তিন গোল ফ্রান্সকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেয়। এর মধ্যে একটি গোল বানিয়ে দেন কিলিয়ান এমবাপে। শেষ পর্যন্ত দেম্বেলের হ্যাটট্রিকের ওপর ভর করে ফ্রান্স ৪-১ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে। বিশ্বকাপের ইতিহাসে প্রথমার্ধে হ্যাটট্রিক খুবই বিরল ঘটনা।…

Read More

আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে আটক করতে গিয়ে দেশীয় অস্ত্রের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) গভীর রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমীন এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল মতিন। পুলিশ সূত্রে জানা যায়, একাধিক মামলার আসামি রাশিদুল ইসলামকে গ্রেপ্তারের…

Read More

পরিবারের অনীহায় অভিযুক্ত অন্তরের মরদেহ গ্রহণ করলেন দূর সম্পর্কের স্বজন

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় গণপিটুনিতে নিহত প্রধান অভিযুক্ত অন্তর মজুমদারের (২৮) মরদেহ তার নিকটাত্মীয়রা গ্রহণে অনীহা প্রকাশ করায় শেষ পর্যন্ত দূর সম্পর্কের এক চাচাতো ভাইয়ের কাছে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) দুপুরে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহতের পরিবারের সদস্যরা ভয়ের কারণে…

Read More