প্রধান খবর

অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্তজুড়ে বিজিবির কঠোর নজরদারি

দেশের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে দিন-রাত টহল ও নজরদারি জোরদার করে বাহিনীটি দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছে।

শনিবার (২৭ জুন) বিজিবি সূত্র জানায়, পাহাড়ি অঞ্চল, নদী-নালা, হাওর-বাঁওড়, বনাঞ্চলসহ দুর্গম সীমান্ত এলাকাগুলোতে সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে ভারত থেকে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইনের যেকোনো প্রচেষ্টা প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

বিজিবির সদস্যরা জানান, দেশের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব। প্রতিকূল আবহাওয়া কিংবা দুর্গম পরিবেশকে উপেক্ষা করে সীমান্তে নিরবচ্ছিন্ন টহল ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে।

বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন বা আইনবহির্ভূত কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হবে না। এ লক্ষ্যে বিজিবির সব ইউনিট সর্বোচ্চ প্রস্তুতি ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *