ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। গতকাল রাতে ইরানের বিভিন্ন স্থানে সামরিক হামলা চালায় মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্র জানায়, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাব হিসেবেই তারা এই সামরিক পদক্ষেপ নিয়েছে।
এরই মধ্যে বাহরাইন জানিয়েছে, আজ সকালে তাদের ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে ড্রোনগুলো সরাসরি আঘাত হেনেছে কি না, তা এখনো নিশ্চিত নয়। বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি দেশের ভৌগোলিক অখণ্ডতা এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।
বাহরাইন আরও জানিয়েছে, ইরান এই হামলায় একাধিক ড্রোন ব্যবহার করেছে। তবে কোন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, সে বিষয়ে দেশটি বিস্তারিত কিছু জানায়নি। পরিস্থিতি ঘিরে উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
Focus Keyword: যুক্তরাষ্ট্র ইরান পাল্টা হামলা

