প্রধান খবর

ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মাদ্রাসাছাত্রদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকায় পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীর আগমন উপলক্ষে সেখানে একটি…

Read More

মেহেন্দিগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে যুবক আটক, ধর্ষণ মামলার অভিযোগ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে সুজন আকন নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। ঘটনার পর ওই নারী সুজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে থানায় এজাহার দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সোমবার (৩ আগস্ট) রাতে সদর ইউনিয়নের পশ্চিম সাদেকপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, দীর্ঘ সময় একটি কক্ষ…

Read More

শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা, সেনাবাহিনী মোতায়েন

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উপকণ্ঠে অবস্থিত মাহারা কারাগারে দাঙ্গার ঘটনায় একজন বন্দি নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারাগারটিতে সেনাবাহিনী ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) কমান্ডো মোতায়েন করা হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, শনিবার অতিরিক্ত বন্দির চাপে থাকা মাহারা কারাগারে বন্দিরা একাধিক ভবনে ভাঙচুর চালায়। দাঙ্গার সময় কারাগারের রান্নাঘর, হাসপাতাল, নবনির্মিত পুনর্বাসন ভবন এবং…

Read More

এমপি ও ডিএনসিসি প্রশাসকের ওপর হামলার অভিযোগ

রাজধানীর উত্তরখানের রাজাবাড়ি এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (২ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। ডিএনসিসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, পরিচ্ছন্নতাকর্মীদের ওপর অতর্কিত হামলার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান প্রশাসক,…

Read More

পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না

পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেছেন, পুলিশকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হবে না। জনগণের আস্থা, সহযোগিতা এবং অংশগ্রহণের মাধ্যমে একটি জনবান্ধব ও জবাবদিহিমূলক পুলিশ বাহিনী গড়ে তোলাই বর্তমান লক্ষ্য বলে তিনি মন্তব্য করেন। মঙ্গলবার (২৮ জুলাই) কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং জনসম্পৃক্ত পুলিশিং…

Read More

নোয়াখালীতে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ডোবায় মিলল বৃদ্ধের অর্ধগলিত মরদেহ

নোয়াখালীর সেনবাগে বোনকে দেখতে এসে নিখোঁজ হওয়ার তিন দিন পর আবুল কাশেম (৬০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা ডোবা থেকে আসা তীব্র দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ভাসমান অবস্থায় ওই বৃদ্ধের লাশ দেখতে পান। সোমবার সন্ধ্যায় সেনবাগ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিন্নাগুনি এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত…

Read More

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী এলাকায় জয়নগর ইউনিয়ন পরিষদের এক সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে হামলার শিকার হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৪ জুলাই) ভোরে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম। নিহত মনি মিয়া শেখ (৪৫) জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য এবং চরজয়নগর গ্রামের বাসিন্দা। পুলিশ…

Read More

কুমিল্লায় আলোচনা সভায় এসপির প্রতিক্রিয়া: ‘পছন্দ না হলেই কাউকে ফ্যাসিস্ট বলা ঠিক নয়’

কুমিল্লায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্যকে কেন্দ্র করে জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান ও কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠুর মধ্যে বক্তব্য-পাল্টা বক্তব্যের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ ঘটনা ঘটে। আলোচনা সভায় ফখরুল ইসলাম মিঠু অভিযোগ করেন, বর্তমান পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণের…

Read More

অনৈতিক সম্পর্কের অভিযোগে এসআই প্রত্যাহার

বগুড়ার ধুনট থানার এক উপপরিদর্শক (এসআই) অভিযোগ তদন্তের দায়িত্ব পালনকালে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগে প্রত্যাহার হয়েছেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ জুন বিদেশে কর্মসংস্থান সংক্রান্ত প্রতারণার অভিযোগে এক নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি…

Read More

রাজবাড়ীতে ময়লার ভাগাড় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

রাজবাড়ী শহরের বিনোদপুর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড় থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি বাজারের ব্যাগের ভেতর থেকে এক নবজাতক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১১টার দিকে রাজবাড়ী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ময়লার স্তূপে বোতল সংগ্রহ করতে গিয়ে মো. হাবিবুর…

Read More