প্রধান খবর

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা: ইকনের জীবনসংগ্রাম

বিকেলে বাবার দাফন সম্পন্ন করা, রাতেই সংসারের চাকা সচল রাখতে কাজে ফেরা এবং পরদিন সকালেই জীবনের গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার হলে বসা-জীবনের নির্মম ও কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে এমন এক অদম্য লড়াই চালাচ্ছেন বাগেরহাটের শিক্ষার্থী ইকন। ইকন বাগেরহাট শহরের মুনিগঞ্জ মেডিকেল স্কুল রোড এলাকার বাসিন্দা ও সদ্য প্রয়াত ইসরাফিল দাঁড়িয়ার ছোট ছেলে। পরিবার সূত্রে…

Read More

শিক্ষাভবনে ব্যারিকেড, দাবি আদায়ে শিক্ষার্থীদের অবস্থান

রাজধানীতে বিরূপ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজন এবং পরীক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। পরীক্ষা শেষে তারা রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সমবেত হয়ে সচিবালয়ের উদ্দেশ্যে লংমার্চ শুরু করেন। শিক্ষার্থীদের অগ্রযাত্রার খবর পেয়ে আগেই শিক্ষাভবন মোড়ে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সচিবালয়মুখী সড়কে ব্যারিকেড…

Read More

তিন বিষয়ের এইচএসসি পরীক্ষা পুনরায় নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জাতীয় সংসদে সাম্প্রতিক ব্যক্তিগত মন্তব্যের বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পদার্থবিজ্ঞান (প্রথমপত্র), হিসাববিজ্ঞান এবং যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষা পুনরায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬ পাসের আগে সংসদ সদস্যদের বক্তব্যের জবাব দিতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, তার…

Read More

শিক্ষার্থীদের পড়াশোনায় ফেরার আহ্বান, প্রয়োজনে পুনঃপরীক্ষার আশ্বাস

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে পরীক্ষার প্রস্তুতি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বৈরী আবহাওয়ার কারণে কোনো পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটির কারণে সংশ্লিষ্ট প্রশ্নে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্তের কথাও…

Read More

দ্বিতীয় দিনের এইচএসসি পরীক্ষায় ১৭ শিক্ষার্থী বহিষ্কার

দ্বিতীয় দিনের এইচএসসি ও সমমান পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সারা দেশে ১৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দেশের ১১টি শিক্ষা বোর্ডে প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন মোট ২৭ হাজার ৩২৭ জন শিক্ষার্থী। সব তথ্যই নির্ভরযোগ্য ও যাচাই করা সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে। শনিবার নয়টি সাধারণ বোর্ডে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, মাদ্রাসা বোর্ডে…

Read More

প্রবেশপত্র না পেয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি ১০ শিক্ষার্থী

প্রবেশপত্র ও নিবন্ধন কার্ড না পাওয়ায় বগুড়ার মহাস্থান মাহীসাওয়ার ডিগ্রি কলেজের ১০ শিক্ষার্থী চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি। বৃহস্পতিবার (২ জুলাই) পরীক্ষা শুরুর দিন সকালে কলেজে এসে প্রবেশপত্র না পেয়ে তারা কলেজের সামনে অবস্থান নেন। অভিযোগ রয়েছে, কলেজের কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওন নির্ধারিত সময় পার হওয়ার পর অতিরিক্ত অর্থের বিনিময়ে ফরম পূরণের…

Read More

নকলের দায়ে শিক্ষার্থী ও কেন্দ্র প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

পরীক্ষায় নকলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কোনো শিক্ষার্থীর কাছে নকল পাওয়া গেলে তাকে ডিটেনশন দেওয়া হবে। একই সঙ্গে কোনো পরীক্ষাকেন্দ্রে নকলের ঘটনা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা কেন্দ্র প্রধানের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার (২৪…

Read More

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা প্রকাশ

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষাসংক্রান্ত তথ্য, অভিযোগ ও জরুরি সহায়তা প্রদানের লক্ষ্যে একটি কন্ট্রোল রুম চালুর পাশাপাশি ক্যালকুলেটর ব্যবহার এবং পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময়সূচি সম্পর্কেও বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (১৭ জুন) শিক্ষা বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা চলাকালে…

Read More