প্রধান খবর

বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা

দেশে ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থা চালুর পর বাংলা কিউআরের ব্যবহার দ্রুত বাড়ছে। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে এই মাধ্যমে দৈনিক লেনদেনের সংখ্যা প্রায় দ্বিগুণ এবং লেনদেনের আর্থিক পরিমাণ প্রায় তিনগুণ হয়েছে। সর্বশেষ হিসাবে, বাংলা কিউআরের মাধ্যমে প্রতিদিন গড়ে ১১০ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হচ্ছে। রোববার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।…

Read More

যুক্তরাষ্ট্র-ইরান হামলা স্থগিত: আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে ২.২ শতাংশ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যবর্তী সামরিক সংঘাত সাময়িকভাবে স্থগিত হওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা কিছুটা কমেছে। এর ইতিবাচক প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দামে মন্দাভাব দেখা গেছে এবং জ্বালানি তেলের দাম ব্যারেলে ২.২ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, আন্তর্জাতিক তেলের প্রধান মানদণ্ড ‘ব্রেন্ট ক্রুড’ (Brent Crude)-এর দাম ব্যারেল…

Read More

গ্যাস-বিদ্যুৎ সংকটে স্থবির নরসিংদীর জনজীবন

নরসিংদীতে টানা গ্যাস সংকট ও দীর্ঘ সময়ের বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। এক সপ্তাহ ধরে চলমান এ সংকটে গৃহস্থালি, পরিবহন এবং শিল্প খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গ্যাসের স্বল্পচাপের কারণে বাসাবাড়িতে রান্না ব্যাহত হচ্ছে, আর সিএনজি স্টেশনগুলোতে দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ সারি। জেলার বিভিন্ন শিল্পকারখানায় প্রয়োজনীয় গ্যাসের চাপ না থাকায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিল্প…

Read More

চা শিল্পের উন্নয়নে সরকারি সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের উৎপাদন বৃদ্ধি, প্রতিযোগিতা সক্ষমতা উন্নয়ন এবং দীর্ঘদিনের সমস্যার সমাধানে প্রয়োজনীয় নীতিগত ও আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৬ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত চা শিল্পবিষয়ক এক সভায় তিনি এ আশ্বাস প্রদান করেন। সভায় দেশের বিভিন্ন চা বাগানের মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়নের সংকট, জ্বালানি ব্যয়…

Read More

ছয় দিনের বিরতি শেষে পুনরায় শুরু হচ্ছে সংসদ অধিবেশন

টানা ছয় দিনের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন-২০২৬) আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টায় পুনরায় শুরু হচ্ছে। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিতব্য অধিবেশনের কার্যক্রম পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সূচনা হবে। এর আগে গত ৩০ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাসের পর অধিবেশন মুলতবি করা হয়েছিল। নির্ধারিত বিরতি শেষে আজ থেকে সংসদের নিয়মিত…

Read More

আজও অপরিবর্তিত স্বর্ণ-রুপার নতুন বাজারদর

দেশের বাজারে স্বর্ণ ও রুপার সর্বশেষ নির্ধারিত মূল্য আজও বহাল রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ৩ জুলাই দাম বৃদ্ধি করার পর শনিবার (৪ জুলাই) থেকে সেই নতুন দরেই মূল্যবান এই ধাতু দুটি বিক্রি হচ্ছে। বর্তমান মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) বিক্রি হচ্ছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকায়। এছাড়া ২১…

Read More

বৃহস্পতিবার ঘোষণা হবে জুলাই মাসের এলপিজির নতুন দাম

চলতি জুলাই মাসের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর নতুন মূল্য বৃহস্পতিবার (২ জুলাই) ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো ঘোষিত কন্ট্রাক্ট প্রাইস (সিপি) অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির নতুন মূল্য সমন্বয় করা হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব…

Read More

রেমিট্যান্স প্রবাহে ১৭.৬ শতাংশ প্রবৃদ্ধি, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৩৬৩ দিনে বাংলাদেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এ সময়ে দেশে মোট ৩৫ দশমিক ৩৪৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের ৩০ দশমিক ০৪৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৭ দশমিক ৬ শতাংশ বেশি। শুধু ২৮ জুন এক দিনেই দেশে এসেছে ১৩৩ মিলিয়ন মার্কিন ডলার…

Read More

ডিজিটাল করে ইউরোপকে ১০০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর ডিজিটাল পরিষেবা কর আরোপ করলে সংশ্লিষ্ট ইউরোপীয় দেশগুলোর পণ্যের ওপর ১০০ শতাংশ আমদানি শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, এমন পদক্ষেপ নেওয়া হলে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিও বাতিল হিসেবে বিবেচনা করবে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প দাবি করেন, কয়েকটি…

Read More

মোবাইল অপারেটরদের কাছে সরকারের বকেয়া ১৩ হাজার কোটি টাকা

দেশের চারটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের কাছে সরকারের মোট ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। বকেয়া থাকা প্রতিষ্ঠানগুলো হলো টেলিটক বাংলাদেশ লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড। বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এক লিখিত প্রশ্নের…

Read More