প্রধান খবর

পুঁজিবাজারে আধা ঘণ্টায় ৯৭ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের দুই শেয়ারবাজারে সূচকের পতন দিয়ে লেনদেন শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।

এ সময় ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট কমে ৫ হাজার ৫২৮ পয়েন্টে দাঁড়ায়। শরীয়াহ সূচক ৭ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট কমে যথাক্রমে ১১০৭ ও ২১০৬ পয়েন্টে অবস্থান করে।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৬০টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ২৪৮টির কমেছে এবং ৫৮টির দর অপরিবর্তিত রয়েছে। লেনদেনে এগিয়ে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সার্প ইন্ডাস্ট্রি, সায়হাম কটন, সায়হাম টেক্সটাইল, বেক্সিমকো ফার্মা ও প্যারামাউন্ট টেক্সটাইল।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১১ পয়েন্ট কমে ১৪ হাজার ৯৯০ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হয়েছে ৪৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট; ১২টি কোম্পানির দর বেড়েছে, ৩০টির কমেছে এবং ৮টির অপরিবর্তিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *