প্রধান খবর

আজও অপরিবর্তিত স্বর্ণ-রুপার নতুন বাজারদর

দেশের বাজারে স্বর্ণ ও রুপার সর্বশেষ নির্ধারিত মূল্য আজও বহাল রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ৩ জুলাই দাম বৃদ্ধি করার পর শনিবার (৪ জুলাই) থেকে সেই নতুন দরেই মূল্যবান এই ধাতু দুটি বিক্রি হচ্ছে।

বর্তমান মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) বিক্রি হচ্ছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকায়। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা প্রতি ভরি।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওর) স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে এবং বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৪ হাজার ৮৯৯ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৩ টাকা প্রতি ভরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *