ঈদের ছুটিতে জনশূন্য রাজধানী
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত মঙ্গলবার থেকে টানা সাত দিনের সরকারি ছুটি চলছে। বেসরকারি কর্মজীবীদের কাজে ফিরতেও আরও দু-একদিন সময় লাগবে। ফলে রাজধানীর সড়কগুলো এখন প্রায় জনশূন্য। সিংহভাগ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান এখনো খোলেনি। যে দু-একটি দোকান খোলা আছে, সেখানেও ক্রেতার উপস্থিতি নেই বললেই চলে। এমনকি কাঁচাবাজারেও বিক্রেতারা নতুন করে পণ্য তুলছেন না, কারণ বাজারে…

