প্রধান খবর

তিন বিষয়ের এইচএসসি পরীক্ষা পুনরায় নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জাতীয় সংসদে সাম্প্রতিক ব্যক্তিগত মন্তব্যের বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পদার্থবিজ্ঞান (প্রথমপত্র), হিসাববিজ্ঞান এবং যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষা পুনরায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬ পাসের আগে সংসদ সদস্যদের বক্তব্যের জবাব দিতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, তার…

Read More

শিক্ষার্থীদের পড়াশোনায় ফেরার আহ্বান, প্রয়োজনে পুনঃপরীক্ষার আশ্বাস

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে পরীক্ষার প্রস্তুতি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বৈরী আবহাওয়ার কারণে কোনো পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটির কারণে সংশ্লিষ্ট প্রশ্নে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্তের কথাও…

Read More

বৃহস্পতিবার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টায় প্রকাশ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ফল প্রকাশের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবে। এবারের বৃত্তি পরীক্ষায় ৬ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে ৫…

Read More

নকলের দায়ে শিক্ষার্থী ও কেন্দ্র প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

পরীক্ষায় নকলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কোনো শিক্ষার্থীর কাছে নকল পাওয়া গেলে তাকে ডিটেনশন দেওয়া হবে। একই সঙ্গে কোনো পরীক্ষাকেন্দ্রে নকলের ঘটনা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা কেন্দ্র প্রধানের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার (২৪…

Read More

চার বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য নিয়োগ

সরকার দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য (প্রো-ভিসি) নিয়োগ দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ কার্যকর করা হয়েছে। বুধবার (১০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করে। নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ…

Read More

চবি’র উপ-উপাচার্য পদে অধ্যাপক সফিকুল ইসলাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ পেয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ সফিকুল ইসলাম। মঙ্গলবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের আচার্যের অনুমোদনক্রমে অধ্যাপক মোহাম্মদ সফিকুল ইসলামকে শর্তসাপেক্ষে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।…

Read More

জাল সনদে নিয়োগ: ২৪ শিক্ষককে মাউশির কারণ দর্শানোর নোটিশ

জাল সনদের মাধ্যমে চাকরি গ্রহণের অভিযোগে ২৪ জন কলেজপর্যায়ের শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) যাচাইয়ে তাদের সনদ জাল প্রমাণিত হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। রোববার (২৪ মে) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা থেকে পাঠানো তালিকায় মোট…

Read More

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বাজেট তথ্য জমার জরুরি নির্দেশ

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ২০২৬-২৭ অর্থবছরের বাজেট চূড়ান্ত করতে চাহিদাপত্র জমার নির্দেশ দিয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানকে এ বিষয়ে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (১৮ মে) মাউশির জারি করা এক অফিস আদেশে বলা হয়, অধিদপ্তরের নির্ধারিত ‘ছক’ অনুসরণ করে আগামী অর্থবছরের বাজেট চাহিদা প্রস্তুত করতে হবে। সংশ্লিষ্ট তথ্য আগামী…

Read More

২০২৭ থেকে ডিসেম্বরে হতে পারে এসএসসি পরীক্ষা

শিক্ষার্থীদের সময় অপচয় কমাতে এসএসসি পরীক্ষার সময়সূচিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমানে শিক্ষাবর্ষ শেষ হওয়ার পরও পাবলিক পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কয়েক মাস অপেক্ষা করতে হয়, ফলে…

Read More

এসএসসি পরীক্ষা পেছানোর গুঞ্জন নাকচ করলেন শিক্ষামন্ত্রী

এসএসসি ও সমমান পরীক্ষা পেছানো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৭ এপ্রিল) এক বার্তায় তিনি বলেন, জ্বালানি সংকটের কারণে শিক্ষা কার্যক্রমে কিছু সমন্বয়ের চিন্তা থাকলেও এসএসসি পরীক্ষা পেছানোর কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার।…

Read More