প্রধান খবর

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বাজেট তথ্য জমার জরুরি নির্দেশ

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ২০২৬-২৭ অর্থবছরের বাজেট চূড়ান্ত করতে চাহিদাপত্র জমার নির্দেশ দিয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানকে এ বিষয়ে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (১৮ মে) মাউশির জারি করা এক অফিস আদেশে বলা হয়, অধিদপ্তরের নির্ধারিত ‘ছক’ অনুসরণ করে আগামী অর্থবছরের বাজেট চাহিদা প্রস্তুত করতে হবে। সংশ্লিষ্ট তথ্য আগামী ৪ জুনের মধ্যে নির্ধারিত গুগল ফরমে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট অফিস বা শিক্ষাপ্রতিষ্ঠান বাজেট বরাদ্দ থেকে বঞ্চিত হতে পারে। এ কারণে সৃষ্ট কোনো পরিস্থিতির দায় অধিদপ্তর বহন করবে না বলেও জানানো হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দ্রুত প্রয়োজনীয় তথ্য প্রস্তুত করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে মাউশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *