প্রধান খবর

বৃহস্পতিবার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টায় প্রকাশ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ফল প্রকাশের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবে।

এবারের বৃত্তি পরীক্ষায় ৬ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে ৫ লাখ এবং বেসরকারি (কিন্ডারগার্টেন) বিদ্যালয়ের প্রায় ৯০ হাজার শিক্ষার্থী রয়েছে। মোট ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ কোটায় ৪৯ হাজার ৫০০ জন নির্বাচিত হবে।

বর্তমান নীতিমালা অনুযায়ী, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা এবং সাধারণ কোটায় নির্বাচিতরা মাসে ২২৫ টাকা ভাতা পাবে। এছাড়া উভয় শ্রেণির শিক্ষার্থী বছরে এককালীন ২২৫ টাকা করে আর্থিক সহায়তা পাবে। পঞ্চম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পরবর্তী দুই বছর এই সুবিধা কার্যকর থাকবে।

ফল প্রকাশের পর শিক্ষার্থী ও অভিভাবকেরা অনলাইনে আইপিইএমআইএস পোর্টাল এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। এসএমএসে ফল জানার বিস্তারিত পদ্ধতি পরে জানিয়ে দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *