প্রধান খবর

এসএসসি পরীক্ষা পেছানোর গুঞ্জন নাকচ করলেন শিক্ষামন্ত্রী

এসএসসি ও সমমান পরীক্ষা পেছানো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) এক বার্তায় তিনি বলেন, জ্বালানি সংকটের কারণে শিক্ষা কার্যক্রমে কিছু সমন্বয়ের চিন্তা থাকলেও এসএসসি পরীক্ষা পেছানোর কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

শিক্ষা বোর্ডগুলোর ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল শুরু হবে এসএসসি ও সমমান পরীক্ষা। প্রথমদিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথমপত্র পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হবে ২০ মে এবং ব্যবহারিক পরীক্ষা ৭ জুন শুরু হয়ে ১৪ জুন পর্যন্ত চলবে।

সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের প্রস্তুতি অব্যাহত রাখা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *