প্রধান খবর

১৬ মাস কারাভোগ শেষে বেনাপোল দিয়ে ফিরলেন ৯ বাংলাদেশি

দালালের প্রলোভনে অবৈধভাবে ভারতে গিয়ে ১৬ মাস কারাভোগের পর দেশে ফিরেছেন ৯ বাংলাদেশি। শনিবার সন্ধ্যায় বেনাপোল সীমান্ত দিয়ে ফেরত আসা ব্যক্তিদের মধ্যে তিন নারী, দুই শিশু ও চার পুরুষ রয়েছেন। সন্ধ্যা ৭টার দিকে ভারতের হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের কাছে হস্তান্তর করে। শূন্যরেখায় দুই দেশের ইমিগ্রেশন পুলিশ, বিজিবি, বিএসএফ ও বেসরকারি উন্নয়ন…

Read More

রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকসহ যুবক গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ মো. সালাম (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে ক্যাম্পের এ-৬ ব্লকের একটি বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সালামকে আটক করা হয়। তিনি উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৭…

Read More

একরামুল হত্যা মামলায় ট্রাইব্যুনালে মিফতাহ

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে সেনাবাহিনীর একটি মাইক্রোবাসে করে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। একরামুল হক হত্যা মামলায়…

Read More

রংপুরে চার হত্যা: তদন্তে ডিবি

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় নিজ বাড়িতে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। ডিবির পরিদর্শক জিন্নাত আলীকে মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (২৪ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার সনাতন চক্রবর্তী।…

Read More

যুবলীগের ঝটিকা মিছিল: ২৭ পুলিশ সদস্য বদলি

ময়মনসিংহ নগরীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে একটি পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ ২৭ কর্মকর্তা ও সদস্যকে একযোগে বদলি করা হয়েছে। পৃথক আদেশে তাদের জেলার বিভিন্ন থানায় পদায়ন করা হয়েছে। বদলি হওয়া ২৭ জনের মধ্যে ফাঁড়ির ইনচার্জ মাহাবুব মিল্কী, চারজন এসআই, পাঁচজন এএসআই ও ১৭ জন কনস্টেবল রয়েছেন। সোমবার (২৪ আগস্ট) রাতে বিষয়টি…

Read More

কলকাতায় অগ্নিকাণ্ড: ফিরল সাজুর মরদেহ, দাফন সম্পন্ন

ভারতের কলকাতায় মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণ হারানো সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ব্যবসায়ী আলিমুজ্জামান সাজুর (৫৫) মরদেহ অবশেষে দেশে ফিরিয়ে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বেলা ১২টার দিকে ভোমরা স্থলবন্দর দিয়ে তাঁর মরদেহ দেশে এসে পৌঁছায়। সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে বিকেলেই পারিবারিক কবরস্থানে সাজুর দাফন সম্পন্ন হয়েছে। ভোমরা ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপস্থিতিতে ভারতীয়…

Read More

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ

সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফের এইচ বিএন আবিয়াহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক…

Read More

সাংবাদিক লাঞ্ছনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

নাটোরের লালপুরে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় উপজেলা ছাত্রদলের তিন কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন মো. জাহিদ হোসেন (৩২), মো. শফিকুল ইসলাম শফিক (৩৫) ও মো. মামুন আলী (২৫)। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রায়হান কবির…

Read More

রূপপুরে কর্মরত রুশ নাগরিকের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত অবস্থায় দোরোখিন সের্গেই (৫১) নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে প্রকল্পের ৫.৭ বিল্ডিং এলাকায় কাজ করার সময় অসুস্থ হয়ে তিনি মারা যান। সের্গেই রুশ পারমাণবিক প্রযুক্তি ও প্রকৌশল প্রতিষ্ঠান ‘অ্যাটমটেক এনার্জো’-এর কর্মী হিসেবে রূপপুর প্রকল্পে নিয়োজিত ছিলেন। প্রকল্প সূত্রে জানা যায়, কাজ করার…

Read More

গভীর রাতে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক

শেরপুর জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) গভীর রাতে পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় তার বাসভবন থেকে তাদের নেওয়া হয়। স্থানীয়দের বরাতে জানা গেছে, রাত ১০টার দিকে ওই বাসভবনে এক অপরিচিত নারীকে প্রবেশ করতে দেখে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়। পরে তারা…

Read More