প্রধান খবর

১৬ মাস কারাভোগ শেষে বেনাপোল দিয়ে ফিরলেন ৯ বাংলাদেশি

দালালের প্রলোভনে অবৈধভাবে ভারতে গিয়ে ১৬ মাস কারাভোগের পর দেশে ফিরেছেন ৯ বাংলাদেশি। শনিবার সন্ধ্যায় বেনাপোল সীমান্ত দিয়ে ফেরত আসা ব্যক্তিদের মধ্যে তিন নারী, দুই শিশু ও চার পুরুষ রয়েছেন।

সন্ধ্যা ৭টার দিকে ভারতের হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের কাছে হস্তান্তর করে। শূন্যরেখায় দুই দেশের ইমিগ্রেশন পুলিশ, বিজিবি, বিএসএফ ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

ট্রাভেল পারমিট ও এক্সিট পারমিটের ভিত্তিতে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। সাজা শেষে কলকাতার দমদম সেল্টার হোমে থাকা এসব বাংলাদেশিকে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে দেশে আনা হয়।

বেনাপোল ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস যশোরের প্রতিনিধিরা তাদের গ্রহণ করেন এবং পরিবারের কাছে নিরাপদে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন। সংশ্লিষ্টরা দালালের প্রলোভনে অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *