প্রধান খবর

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ

সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফের এইচ বিএন আবিয়াহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান ইতোমধ্যে প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চীন সফর করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *