প্রধান খবর

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ইউএই

প্রায় দুই মাস পর লেবাননে ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এর ফলে দেশটির নাগরিকরা পুনরায় লেবানন সফরের সুযোগ পাচ্ছেন। মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইউএই কর্তৃপক্ষ জানিয়েছে, লেবাননে ভ্রমণের আগে সব আমিরাতি নাগরিককে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে। নিরাপত্তা ও নাগরিক সুরক্ষার বিষয়টি…

Read More

ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহমদের মৃত্যু

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেনী জেলা সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহমদ মারা গেছেন। মঙ্গলবার (৩০ জুন) সকাল ৭টার দিকে ফেনী পৌরসভার রামপুর এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাদ আসর ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন…

Read More

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৭০০ ছাড়ালো

প্রলয়ঙ্করী জোড়া ভূমিকম্পে কাঁপছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। সময় গড়ানোর সাথে সাথে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। সোমবার (২৯ জুন) দেশটির সরকারি খতিয়ান অনুযায়ী, এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১,৭১৯ জনে দাঁড়িয়েছে। তীব্র কম্পনে আহত হয়েছেন আরও প্রায় ৫,০০০ মানুষ এবং আকস্মিক ঘরবাড়ি হারিয়ে চরম বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১২,০০০ বাসিন্দা। প্রশাসন এখনো নিখোঁজদের…

Read More

ইসরায়েল-লেবানন উত্তেজনা নতুন মোড় নিচ্ছে

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, লেবাননের কোনো ভূখণ্ড দখলের উচ্চাকাঙ্ক্ষা ইসরায়েলের নেই। তবে দেশটির প্রতিরোধযোদ্ধা হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনারা এক মিলিমিটারও সরবে না। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে জানানো হয়েছে, যুদ্ধ অবসানের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরের পর মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান লেবানন সফর করেন এবং সেই দিনই কাটজ এই মন্তব্য করেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের…

Read More

রেমিট্যান্স প্রবাহে ১৭.৬ শতাংশ প্রবৃদ্ধি, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৩৬৩ দিনে বাংলাদেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এ সময়ে দেশে মোট ৩৫ দশমিক ৩৪৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের ৩০ দশমিক ০৪৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৭ দশমিক ৬ শতাংশ বেশি। শুধু ২৮ জুন এক দিনেই দেশে এসেছে ১৩৩ মিলিয়ন মার্কিন ডলার…

Read More

জার্মানির দীর্ঘ মেজর টুর্নামেন্ট খরা

২০১৪ সালে ব্রাজিলে চতুর্থ বিশ্বকাপ জয়ের পর আর কোনো মেজর টুর্নামেন্টের ফাইনাল খেলতে পারেনি জার্মানি। সেই সাফল্যের পর বড় মঞ্চে তাদের প্রভাব ক্রমেই ক্ষীণ হয়েছে। বর্তমান বিশ্বকাপে জার্মানদের নজর ছিল শেষ ষোলোর সম্ভাব্য প্রতিপক্ষের দিকে। কোচ জুলিয়ান নাগালসম্যানও বলেছিলেন, এই টুর্নামেন্টে আরও কিছু করার সুযোগ ছিল। তার ভাষায়, তারা শেষ ষোলোয় ফ্রান্সের বিপক্ষে নিজেদের দেখতে…

Read More

মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান অংশে একটি চলন্ত যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কুচিয়ামোড়া সেতুর ওপর ঘটে যাওয়া এই দুর্ঘটনায় বাসটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও, চালকের দূরদর্শিতা এবং যাত্রীদের দ্রুত তৎপরতায় অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন সবাই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (২৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া…

Read More

মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ ইনুর বিরুদ্ধে রায়

মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজ রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় মোট আটটি অভিযোগের ভিত্তিতে এই রায় দেওয়া হবে। মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন। এর আগে গত…

Read More

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

জার্মানির উত্তরাঞ্চলীয় স্টাড শহরে এক ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। বর্বরোচিত এই হত্যাকাণ্ডের পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রধান সন্দেহভাজন বন্দুকধারীসহ দুই ব্যক্তিকে আটক করেছে। তবে ঠিক কী কারণে এই নৃশংস হামলার ঘটনা ঘটেছে, তা এখনও উদ্ঘাটন করতে পারেনি স্থানীয় প্রশাসন। সোমবার (২৯ জুন) জার্মানির স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার বরাত দিয়ে…

Read More

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশীর মরদেহ দেশে পৌঁছেছে

কাতারের শাহানিয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশী প্রবাসীর মরদেহ অবশেষে দেশে এসে পৌঁছেছে। আজ মঙ্গলবার (৩০ জুন) ভোরে একটি বিশেষ ফ্লাইটে নিহতদের মরদেহগুলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। প্রবাসীদের এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে তাদের নিজ এলাকা সিলেটের কানাইঘাটে এখন শোকের মাতম চলছে। দূতাবাস সূত্রে জানা গেছে, গত ২১ জুন (রোববার)…

Read More