প্রধান খবর

নির্বাচনী কারচুপির অভিযোগে হাইকোর্টে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করা হয়েছে। বুধবার (১১ মার্চ) ঢাকা-১১ আসনের বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম এ মামলা দায়ের করেন।

আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ মার্চ) বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল বেঞ্চে মামলার শুনানি হতে পারে। নির্বাচনী ফলাফল নিয়ে অভিযোগ তুলে এ আবেদন করা হয়েছে বলে জানা যায়।

একই অভিযোগে বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির আরও ছয়জন প্রার্থী পৃথকভাবে হাইকোর্টে মামলা করেছেন। তাদের মধ্যে রয়েছেন খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার, বরগুনা-২ আসনের প্রার্থী ডা. সুলতান আহমেদ, পিরোজপুর-২ আসনের প্রার্থী শামীম সাঈদী, চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী শরিফুজ্জামান শরীফ, মাদারীপুর-১ আসনের নাদিরা আক্তার এবং নীলফামারী-২ আসনের শাহরিন ইসলাম।

এর আগে একই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছিলেন ১১ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এছাড়া বিএনপির আরও কয়েকজন প্রার্থী পৃথক নির্বাচনী আবেদনও দায়ের করেছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *