প্রধান খবর

জামালপুরে পাম্পে তেল সংকটে মোটরসাইকেল চালকদের সড়ক অবরোধ

জামালপুরের বকশীগঞ্জে পাম্পে তেল না পেয়ে ক্ষোভে সড়ক অবরোধ করেছেন মোটরসাইকেল চালকরা। এতে প্রায় আধাঘণ্টা বকশীগঞ্জ-জামালপুর সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। শনিবার দুপুরে উপজেলার মেসার্স পরেশ চন্দ্র সাহা ফুয়েল স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। 

সকাল থেকেই মোটরসাইকেল চালকরা তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও তেল না পেয়ে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে কয়েকজন চালক সড়কে নেমে মহাসড়ক অবরোধ করেন। এতে দুই পাশে যানবাহন আটকে গিয়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

প্রায় ৩০ মিনিট পর স্থানীয় বাসিন্দা ও পুলিশের হস্তক্ষেপে চালকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। অবরোধ তুলে নেওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *