ট্রাইব্যুনালে জামিন আবেদন প্রত্যাহার করলেন দীপু মনি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের জামিনের আবেদন প্রত্যাহারের ইচ্ছা প্রকাশ করে আবেগঘন বক্তব্য প্রদান করেছেন সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-১-এ শুনানি চলাকালে কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলেন, ৩৯ বছরের জীবনসঙ্গী স্বামীর মৃত্যুর সময় তিনি পাশে থাকতে পারেননি। এ কারণে তিনি এখন আর জামিন নিয়ে বাসায় ফেরার তাড়া অনুভব করছেন না।

এমপি-মন্ত্রীদের একটি মামলার শুনানিকালে আদালতের অনুমতি নিয়ে দীপু মনি জানান, কারাগারে থাকার দরুন অসুস্থ স্বামীর শেষ দিনগুলোতে তাঁর পাশে থাকা সম্ভব হয়নি। সন্তানদের ইচ্ছা থাকলেও ব্যক্তিগতভাবে তিনি আর জামিন চান না বলে আবেদনটি প্রত্যাহারের কথা জানান। তাঁর এই বক্তব্যে আদালত কক্ষে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এ ঘটনায় সমবেদনা প্রকাশ করে জানান, জামিনের বিষয়টি আইনি প্রক্রিয়ার আওতাভুক্ত। আদালত শেষ পর্যন্ত ডিফেন্স আইনজীবীর সম্মতিতে আবেদনটি নিষ্পন্ন না করে পেন্ডিং রাখার নির্দেশ প্রদান করেন এবং আগামী ১৭ সেপ্টেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *