ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকার অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। মুম্বাইয়ের সানিয়া চন্দোকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন তিনি। তাদের বিয়েকে ঘিরে ভারতজুড়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শুভেচ্ছার বন্যা বইছে।
বিয়ের বিভিন্ন মুহূর্তের ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে নবদম্পতিকে ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেছে। জমকালো এই অনুষ্ঠানে ক্রিকেট ও বিনোদন অঙ্গনের অনেক তারকা উপস্থিত ছিলেন।
বিয়ের আগে গত মঙ্গলবার মুম্বাইয়ে আয়োজন করা হয় রাজকীয় সঙ্গীত অনুষ্ঠান। সোনালি শেরওয়ানিতে সুসজ্জিত ছিলেন অর্জুন টেন্ডুলকার। তার পাশে একই রঙের পোশাকে দেখা যায় বাবা শচীন টেন্ডুলকারকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্জুনের মা অঞ্জলি টেন্ডুলকার এবং বোন সারা টেন্ডুলকারও।
সঙ্গীত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং ও তার স্ত্রী হেজেল কিচ, হরভজন সিং ও গীতা বসরা, জাহির খান ও সাগরিকা ঘাটগে। এছাড়াও অনুষ্ঠানে ইরফান পাঠান ও ইউসুফ পাঠান ভাইদের দেখা যায়।

