প্রধান খবর

অবিশ্বাস্য ৫ শক্তিশালী ফিচার নিয়ে এলো ইনফিনিক্স স্মার্ট ২০

ইনফিনিক্স বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন স্মার্ট ২০। দৈনন্দিন ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে তৈরি এই ডিভাইসে যুক্ত হয়েছে আধুনিক ভয়েস প্রিন্ট নয়েজ রিডাকশন প্রযুক্তি, যা ব্যস্ত ও কোলাহলপূর্ণ পরিবেশেও পরিষ্কার ভয়েস কল নিশ্চিত করবে।

পরিষ্কার কলের জন্য বিশেষ প্রযুক্তি

স্মার্ট ২০–এ থাকা ‘পিওর ভয়েস কল’ প্রযুক্তি ব্যবহারকারীর কণ্ঠ আলাদা করে শনাক্ত করে পেছনের অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে দেয়। যানজটপূর্ণ রাস্তা, গণপরিবহন বা ভিড়পূর্ণ এলাকায় কথোপকথনের সময় এই সুবিধা বিশেষ কার্যকর। একই দামের অন্যান্য স্মার্টফোন যেখানে মূলত ক্যামেরা বা পারফরম্যান্সে জোর দেয়, সেখানে এই মডেলটি গুরুত্ব দিয়েছে নির্ভরযোগ্য ভয়েস কমিউনিকেশনে।

ডিসপ্লে ও পারফরম্যান্স

ফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ১২০ হার্টজ পাঞ্চ-হোল ডিসপ্লে, যা স্ক্রলিং, ভিডিও স্ট্রিমিং ও হালকা গেমিংয়ে মসৃণ অভিজ্ঞতা দেয়। এতে ব্যবহৃত হয়েছে MediaTek Helio G81 অক্টা-কোর প্রসেসর, যা মাল্টিটাস্কিং ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করে। পাশাপাশি ৪৮ মাস ফ্লুয়েন্সি অপ্টিমাইজেশন সুবিধা দীর্ঘমেয়াদে স্মুথ অভিজ্ঞতা বজায় রাখতে সহায়তা করবে।

টেকসই নকশা ও বাড়তি সুবিধা

ডিভাইসটি ১.৫ মিটার পর্যন্ত পতন সহনশীল মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন পেয়েছে। রয়েছে আইপি৬৪ মানের পানি ও ধুলা প্রতিরোধ ক্ষমতা এবং স্প্ল্যাশ টাচ সুবিধা। এছাড়া আল্ট্রা লিংক ফ্রি কল, অলওয়েজ-অন ডিসপ্লে, আইআর ব্লাস্টার ও এফএম রেডিও যুক্ত হওয়ায় ব্যবহারকারীরা পাবেন বাড়তি সুবিধা।

শ্যাডো ব্ল্যাক, সানলাইক অরেঞ্জ, ক্লাউডলাইন ব্লু ও পোলারিস টাইটানিয়াম এই চার রঙে পাওয়া যাচ্ছে স্মার্ট ২০ (৪+৬৪ জিবি)। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১২,৯৯৯ টাকা। দেশের অনুমোদিত বিক্রয়কেন্দ্র ও অনলাইন প্ল্যাটফর্মে ফোনটি পাওয়া যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *