প্রধান খবর

উসাইন বোল্টের রেকর্ড ভাঙা চীনা রোবট এবার বাস্তব কাজে

চীনের মানবসদৃশ রোবট টিয়ানগং আল্ট্রা ১০০ মিটার দৌড়ে ৮.৬৪ সেকেন্ড সময় নিয়ে আলোড়ন সৃষ্টি করেছে। এই সময় উসাইন বোল্টের ১০০ মিটারের অলিম্পিক রেকর্ডের চেয়েও প্রায় এক সেকেন্ড কম।

বেইজিং হিউম্যানয়েড রোবট ইনোভেশন সেন্টারের প্রকৌশলীরা কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় মোশন-কন্ট্রোল প্রযুক্তির সমন্বয়ে রোবটটি তৈরি করেছেন। দৌড়ের সময় কোনো রিমোট বা দূরবর্তী মানুষের নির্দেশনা ছাড়াই নিজস্ব প্রযুক্তিতে ভারসাম্য বজায় রেখেছে এটি।

তবে রেকর্ড গড়াই টিয়ানগং আল্ট্রার চূড়ান্ত লক্ষ্য নয়। প্রধান প্রকৌশলী জ্যাক গুওর নেতৃত্বাধীন দল এখন রোবটটির উচ্চ গতি ও পারফরম্যান্সকে বাস্তব জীবনের কাজে ব্যবহারের উপযোগী করার দিকে নজর দিচ্ছে। তাদের আরেকটি মডেল ‘ওমনি’ ইতোমধ্যে ১৭ তলা পর্যন্ত সিঁড়ি বেয়ে ওঠার সক্ষমতা দেখিয়েছে।

চীনের সরকারি উদ্যোগের পাশাপাশি শাওমি, বাইদু ও ইউবিটেকের বিনিয়োগে এই প্রযুক্তির শিল্পক্ষেত্রে ব্যবহার শুরু হয়েছে। ইতোমধ্যে একটি রোবট কারখানায় ৮ থেকে ১২ কেজি ওজনের বাক্স সেলফে তোলার কাজ করছে। ভবিষ্যতে হিউম্যানয়েড রোবটকে হালকা শিল্প, জরুরি উদ্ধার ও দুর্গম ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *