প্রধান খবর

ফ্যামিলি কার্ডে ৭ শ্রেণির নাগরিকের অগ্রাধিকার

সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি ১০ মার্চ থেকে পরীক্ষামূলকভাবে চালু হবে। আগামী ১০ মার্চ দেশব্যাপী পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ধাপে ১৪টি উপজেলার প্রতিটিতে একটি করে ইউনিয়নে পাইলটিং কার্যক্রমের মাধ্যমে কার্ড বিতরণ করা হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা শেষে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, কর্মসূচির আওতায় সব শ্রেণির নাগরিক অন্তর্ভুক্ত হবেন না; বরং নীতিমালায় নির্ধারিত অগ্রাধিকারভিত্তিক তালিকা অনুসরণ করা হবে।

নীতিমালা অনুযায়ী, যে সাত শ্রেণির ব্যক্তি ও পরিবার অগ্রাধিকার পাবেন তারা হলেন ভূমিহীন, গৃহহীন, প্রতিবন্ধী সদস্যবিশিষ্ট পরিবার, হিজড়া সম্প্রদায়, বেদে জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার এবং দশমিক ৫ একর বা তার কম জমির মালিক পরিবার।

সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রণীত ‘ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন-২০২৬’-এ কর্মসূচির মূল দর্শন নির্ধারণ করা হয়েছে ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’। শিগগিরই এ নীতিমালা প্রজ্ঞাপন আকারে জারি করা হবে এবং নির্ধারিত তারিখে পরীক্ষামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *