কর্মকর্তা-কর্মচারীদের তদারকি করবে ‘ভূমি দৃষ্টি’

ভূমি মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করা ও সেবার মান বাড়াতে চালু হয়েছে নতুন অ্যাপ ‘ভূমি দৃষ্টি’। বৃহস্পতিবার ভূমিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ডিজিটাল তদারকিব্যবস্থাটির উদ্বোধন করেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ড্যাশবোর্ডভিত্তিক নজরদারির মাধ্যমে প্রশাসনিক জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে ভূমিসেবাকে আরও দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম এই ছয় জেলায় পরীক্ষামূলকভাবে অ্যাপটির কার্যক্রম শুরু হয়েছে। পাইলট প্রকল্পের ফলাফলের ভিত্তিতে পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাতেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বলা হয়, ডিজিটাল তদারকির ফলে ভূমিসেবা প্রদানে গতি আসার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও জবাবদিহি বাড়বে। এর মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও কার্যকরভাবে ভূমিসেবা পাবেন বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *