প্রধান খবর

দুই ভেন্যুতে গড়াবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

পাকিস্তানকে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ। এবার নিউজিল্যান্ডকে আতিথ্য দেয়ার পালা টাইগারদের। আগামী মাসে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। দুই সংস্করণের এই সিরিজ উপলক্ষে আগেই নিশ্চিত হয়েছিল সূচি, এবার চূড়ান্ত হলো সিরিজের ভেন্যুও। দুইটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ড সিরিজের ম্যাচগুলো। ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের…

Read More

এবারও ব্রাজিল দলে ডাক পেলেন না নেইমার

২০২৬ ফুটবল বিশ্বকাপের আগে খেলোয়াড়দের যাচাই-বাছাইয়ের জন্য কার্লো আনচেলত্তির হাতে বেশি সময় নেই। মার্চের ফিফা উইন্ডোয় অনুষ্ঠিত প্রীতি ম্যাচ শেষে দল চূড়ান্ত করার পরিকল্পনা থাকলেও, প্রাথমিক স্কোয়াডে থাকা নেইমার জুনিয়রকে বাদ দিয়ে আসন্ন দুটি প্রীতি ম্যাচের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ। তবে সেখানে নাম নেই নেইমার জুনিয়রের। গতকাল সোমবার রাতে সেলেসাওদের ২৬ সদস্যের…

Read More

যুক্তরাষ্ট্রে নয় নিজের বিশ্বকাপ ম্যাচগুলো মেক্সিকোতে খেলতে চায় ইরান

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে নিরাপত্তা জনিত ইস্যু দেখিয়ে আসন্ন ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে খেলতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। বিশ্বকাপে তাদের ম্যাচগুলো মেক্সিকোতে আয়োজনের বিষয়ে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে আলোচনা করছে ইরানের ফুটবল ফেডারেশন। এই খবর জানিয়েছে বিবিসি। আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে প্রথমবারের মতো ৪৮ দলের আসর। সূচি অনুযায়ী, ২০২৬ ফুটবল বিশ্বকাপে…

Read More

র‌্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের, টপকাল উইন্ডিজকে

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। জয়ের সুখবরও পেয়েছে মেহেদী হাসান মিরাজের দল। ওয়েস্ট ইন্ডিজকে টপকে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি করেছে লাল-সবুজের দল। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার লড়াইয়ে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজের আগে র‌্যাঙ্কিংয়ে ১০ নম্বরে ছিল বাংলাদেশ। তবে ক্যারিবীয়দের সঙ্গে ১ রেটিং পয়েন্টের…

Read More

তানজিদ তামিমের ঝড়ো ফিফটিতে দারুণ শুরু বাংলাদেশের

সিরিজ নির্ধারণী তৃতীয় একদিনের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দারুণ সূচনা পেয়েছে বাংলাদেশ। রোববার (১৫ মার্চ) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং করে দলকে শক্ত ভিত এনে দেন ওপেনার তানজিদ হাসান তামিম। টস হেরে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন দুই ওপেনার সাইফ হাসান…

Read More

সাদাকাতের অলরাউন্ড নৈপুণ্যে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান

প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে ৮ উইকেটের বড় জয় পেলেও দ্বিতীয়টিতে ছন্দ হারিয়েছে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে এবার সফরকারীদের সঙ্গে বড় ব্যবধানে হেরেছে টিম টাইগার্স। বৃষ্টি আইনে ১২৮ রানের জয়ে তিন ম্যাচ সিরিজের ১-১ সমতায় ফিরেছে পাকিস্তান । তাতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের খেলা ডাচ-বাংলার সৌজন্যে সরাসরি দেখাচ্ছে…

Read More

লিটনের চার আটকাতে গিয়ে আহত তালাত, নেয়া হয়েছে হাসপাতাল

বাংলাদেশের টপ তিন অর্ডার ব্যাটারকে ফিরিয়ে শুরুটা বেশ ভালোই করেছিল পাকিস্তান। কিন্তু ম্যাচের ষষ্ঠ ওভারে বাধে বিপত্তি। লিটন দাসের মারা চার ঠেকাতে গিয়ে গুরুতর চোটে পড়েন পাকিস্তানের হুসাইন তালাত। পরে অ্যাম্বুলেন্সে করে দ্রুতই হাসপাতালে নেয়া হয় তাকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ম্যাচ চলাকালে ফিল্ডিং করতে গিয়ে তিনি কাঁধে আঘাত পান।…

Read More

সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এবার সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে মেহেদী হাসান মিরাজের দল। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুপুর সোয়া দুটায় পাকিস্তানের মুখোমুখি হবে তারা। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জিততে বড় ভূমিকা রেখেছেন নাহিদ রানা। তরুণ এই পেসার ম্যান ইন গ্রিনদের ব্যাটিং লাইনআপে রীতিমত তাণ্ডব চালিয়েছেন। গতি…

Read More

দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ

ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের নিলামে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে ভিত্তিমূল্য এক লাখ পাউন্ডে কিনেছে বার্মিংহ্যাম ফিনিক্স। বৃহস্পতিবার লন্ডনে অনুষ্ঠিত নিলামে তৃতীয় ও শেষ ধাপে নাম ওঠে মোস্তাফিজের। তার জন্য বার্মিংহ্যাম ছাড়া আর কেউ বিড করেনি। ফলে ভিত্তিমূল্যেই মুস্তাফিজকে পেয়ে যায় তারা। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টুর্নামেন্টটি খেলার সুযোগ এই…

Read More

নিজের বোলিংয়ে আত্মবিশ্বাসী মিরাজ, নজর র‍্যাংকিং ও ধারাবাহিকতায়

বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সাম্প্রতিক সময়ে তার বোলিং পারফরম্যান্স এবং দলের লক্ষ্য নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। পাকিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচে দলের জয়ে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি নিজের ব্যক্তিগত উন্নতির জায়গাগুলো নিয়েও কথা বলেছেন তিনি। বিসিবির ডিজিটাল প্ল্যাটফর্মে দেয়া সাক্ষাৎকারে জয়ের স্বস্তি ও র‍্যাংকিং নিয়ে নিজের ভাবনার কথা বলেন মিরাজ। বছরের শুরুটা জয় দিয়ে…

Read More