প্রধান খবর

লিটনের চার আটকাতে গিয়ে আহত তালাত, নেয়া হয়েছে হাসপাতাল

বাংলাদেশের টপ তিন অর্ডার ব্যাটারকে ফিরিয়ে শুরুটা বেশ ভালোই করেছিল পাকিস্তান। কিন্তু ম্যাচের ষষ্ঠ ওভারে বাধে বিপত্তি। লিটন দাসের মারা চার ঠেকাতে গিয়ে গুরুতর চোটে পড়েন পাকিস্তানের হুসাইন তালাত। পরে অ্যাম্বুলেন্সে করে দ্রুতই হাসপাতালে নেয়া হয় তাকে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ম্যাচ চলাকালে ফিল্ডিং করতে গিয়ে তিনি কাঁধে আঘাত পান। সঙ্গে সঙ্গে দলের চিকিৎসকরা মাঠেই তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। চোটের প্রকৃতি ও পরীক্ষা-নিরীক্ষার পরেই জানা যাবে চোট কতটা গুরুতর।সংবাদ মাধ্যম

এর পরের ওভারেই শিলা বৃষ্টি ও বজ্রপাতে খেলা বন্ধ হয়ে যায়। ৬.৩ ওভারে তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৭ রান।

ঘটনাটি ঘটে দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারের। মোহাম্মদ ওয়াসিমের করা বল দারুণভাবে অফ-সাইডে পাঞ্চ করলেন লিটন। ছুটে গিয়ে বাউন্ডারি লাইনের কাছ থেকে বলটি ভেতরে টেনে পাঠান, তবে শেষপর্যন্ত সেটা চার হয়। কিন্তু তালাত নিয়ন্ত্রণ হারিয়ে বাউন্ডারির লাইনের পেছনে থাকা বিজ্ঞাপন বোর্ডের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টসে জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটে নেমে ৪৭.৩ ওভারে সব উইকেট হারিয়ে ২৭৪ রানের পুঁজি পায় সফরকারী দল। জবাবে ৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৭ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *