প্রধান খবর

তানজিদ তামিমের ঝড়ো ফিফটিতে দারুণ শুরু বাংলাদেশের

সিরিজ নির্ধারণী তৃতীয় একদিনের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দারুণ সূচনা পেয়েছে বাংলাদেশ। রোববার (১৫ মার্চ) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং করে দলকে শক্ত ভিত এনে দেন ওপেনার তানজিদ হাসান তামিম।

টস হেরে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিম। ধীরে ধীরে রানের গতি বাড়াতে থাকেন তারা। দুই ওপেনারের ব্যাটে পাওয়ার প্লের প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫০ রান সংগ্রহ করে বাংলাদেশ।

এরপর আরও আগ্রাসী হয়ে ওঠেন তানজিদ তামিম। মাত্র ৪৭ বলে ফিফটি পূর্ণ করেন এই টাইগার ওপেনার। ইনিংসটিতে তিনি ৩টি চার ও ৪টি ছক্কা হাঁকান। প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৮৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *