প্রধান খবর

বিশ্বকাপ সেমিফাইনালে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এই জয়ে তৈরি হয়েছে নতুন ইতিহাস ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল একই আসরে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছে। আর্জেন্টিনা টুর্নামেন্ট শুরু করেছিল এক নম্বরে থেকে, আর তাদের সঙ্গে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ড। সবার আগে ফ্রান্স মরক্কোকে ২–০ গোলে হারিয়ে…

Read More

অতিরিক্ত সময়ের নাটকে সেমিফাইনালে আর্জেন্টিনা, অপেক্ষায় ইংল্যান্ড

বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাস কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে শেষ চার নিশ্চিত করেছে লিওনেল মেসির দল। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় আর্জেন্টিনা। ম্যাচের ১০তম মিনিটে লিওনেল মেসির কর্নার থেকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার হেডে…

Read More

১০ জনের সুইজারল্যান্ডের ‘দুর্গ’ ভেঙে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ সমতায় নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তবে সেখানে আর ভুল করেনি আলবিসেলেস্তেরা। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের জোড়া গোলে সুইসদের ৩-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটির এই শ্বাসরুদ্ধকর ম্যাচে ১০ জনের সুইজারল্যান্ডের প্রতিরোধ ভেঙে শেষ হাসি হাসল…

Read More

১০ জনের সুইজারল্যান্ডের বিপক্ষে আটকে গেল আর্জেন্টিনা, ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

লিওনেল মেসির চমৎকার অ্যাসিস্টে শুরুর দিকেই এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। তবে সেই লিড ধরে রেখে নির্ধারিত সময়ে জয় নিশ্চিত করতে পারেনি আলবিসেলেস্তেরা। ড্যান এনদোয়ের দুর্দান্ত সমতাসূচক গোল, ভিএআরের (VAR) নাটকীয়তায় ব্রিল এমবোলোর লাল কার্ড এবং ম্যাচের শেষ মুহূর্তে আর্জেন্টিনার একের পর এক আক্রমণ-সব মিলিয়ে এক চরম উত্তেজনাপূর্ণ ৯০ মিনিট পার করল দুই দল। বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার…

Read More

মেসি যতদিন চাইবেন, ততদিনই খেলবেন: স্কালোনি

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। তার মতে, মেসি নিজে যতদিন মাঠে খেলতে চাইবেন, ততদিন বিশ্বের সেরা ফুটবলারদের একজন হিসেবেই নিজের অবস্থান ধরে রাখবেন। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, মেসির বর্তমান পারফরম্যান্স তাকে মোটেও বিস্মিত করে না। অনেকেই বয়সের কারণে তার সামর্থ্য…

Read More

স্পেনের সামনে আবারও ফ্রান্স চ্যালেঞ্জ দুটি সাম্প্রতিক জয়ে আত্মবিশ্বাসী লা রোহা

স্পেন বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে। ফাইনালের টিকিটের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ফ্রান্স যাদের সঙ্গে সাম্প্রতিক বছরগুলোতে স্পেনের প্রতিদ্বন্দ্বিতা বেশ তীব্র হয়ে উঠেছে। আর সবশেষ দুটি ম্যাচ স্পেনকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। ২০২৫ সালের উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে দুই দলের সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে লুইস দে লা ফুয়েন্তের দল ৫-৪ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছিল।…

Read More

আর্জেন্টিনার উত্তরাধিকার হোক ‘কখনো হাল না ছাড়া’ মানসিকতা: স্কালোনি

বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি দলের মানসিক দৃঢ়তাকেই সবচেয়ে বড় পরিচয় হিসেবে প্রতিষ্ঠিত করতে চান প্রধান কোচ লিওনেল স্কালোনি। তার প্রত্যাশা, শিরোপা জয়ের জন্য নয়, বরং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া একটি দল হিসেবেই আর্জেন্টিনাকে স্মরণ করবে ফুটবল বিশ্ব। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন,…

Read More

মরক্কোর বিদায়ে গ্যালারিতে কান্নায় ভেঙে পড়লেন নোরা ফাতেহি

চলমান ২০২৬ ফুটবল বিশ্বকাপ থেকে প্রিয় দল মরক্কোর আকস্মিক বিদায়ে নিজেকে আর ধরে রাখতে পারলেন না বলিউড তারকা নোরা ফাতেহি। টুর্নামেন্টের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ফ্রান্সের কাছে হেরে মরক্কোর বিশ্বকাপ যাত্রা শেষ হওয়ার পর স্টেডিয়ামের গ্যালারিতেই কান্নায় ভেঙে পড়েন এই মরক্কো বংশোদ্ভূত নৃত্যশিল্পী ও অভিনেত্রী। মাঠের সেই আবেগঘন মুহূর্তের কিছু চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সাথে…

Read More
লিওনেল স্কালোনি। ছবি: এএফপি

ট্রফির চেয়েও বড় উত্তরাধিকার রাখতে চান স্কালোনি, সুইজারল্যান্ড ম্যাচের আগে আবেগঘন বার্তা

ট্রফির চেয়েও বড় উত্তরাধিকার রাখতে চান স্কালোনি। বিশ্বকাপে টানা দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি থাকলেও আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনির ভাবনায় শুধু ট্রফি নয়। তিনি চান, তার দলকে এমন একটি দল হিসেবে মনে রাখা হোক, যারা কখনো হার মানে না এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যায়। দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২২ সালে আর্জেন্টিনাকে…

Read More
মুখোমুখি আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ফুটবলার। ছবি : সংগৃহীত

অপ্টার পূর্বাভাসে এগিয়ে আর্জেন্টিনা, সুইজারল্যান্ডের জয়ের সম্ভাবনা কত?

অপ্টার পূর্বাভাসে এগিয়ে আর্জেন্টিনা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণে স্পষ্ট ফেভারিট হিসেবে রাখা হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। ২৫ হাজার সিমুলেশনের ভিত্তিতে করা অপ্টার সুপার কম্পিউটারের পূর্বাভাসে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা সুইজারল্যান্ডের তুলনায় অনেক বেশি। রোববার (১২ জুলাই) সকালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের ব্যাপক আগ্রহের মধ্যেই…

Read More