প্রধান খবর

স্পেনের সামনে আবারও ফ্রান্স চ্যালেঞ্জ দুটি সাম্প্রতিক জয়ে আত্মবিশ্বাসী লা রোহা

স্পেন বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে। ফাইনালের টিকিটের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ফ্রান্স যাদের সঙ্গে সাম্প্রতিক বছরগুলোতে স্পেনের প্রতিদ্বন্দ্বিতা বেশ তীব্র হয়ে উঠেছে। আর সবশেষ দুটি ম্যাচ স্পেনকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে।

২০২৫ সালের উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে দুই দলের সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে লুইস দে লা ফুয়েন্তের দল ৫-৪ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছিল। তার আগের বছর ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালেও ফরাসিদের হারিয়ে স্পেন ফাইনালে ওঠে এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়।

সামগ্রিক রেকর্ডেও স্পেন এগিয়ে। প্রীতি ও অফিসিয়াল ম্যাচ মিলিয়ে স্পেনের জয় ১৮টি, ফ্রান্সের জয় ১৩টি এবং ড্র হয়েছে সাতটি। তবে অফিসিয়াল ম্যাচের হিসাব করলে ফ্রান্স এগিয়ে তাদের ছয় জয়ের বিপরীতে স্পেনের জয় চারটি।

সেমিফাইনালে তাই দুই দলের লড়াই হবে সাম্প্রতিক ফর্ম বনাম ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতার এক উত্তেজনাপূর্ণ মঞ্চে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *