প্রধান খবর

বিশ্বকাপ সেমিফাইনালে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এই জয়ে তৈরি হয়েছে নতুন ইতিহাস ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল একই আসরে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছে। আর্জেন্টিনা টুর্নামেন্ট শুরু করেছিল এক নম্বরে থেকে, আর তাদের সঙ্গে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ড।

সবার আগে ফ্রান্স মরক্কোকে ২–০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। তারা বিশ্বকাপ শুরু করেছিল র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে থেকে। এরপর স্পেন ২–১ গোলে বেলজিয়ামকে হারায় আরেক কোয়ার্টার ফাইনালে; স্পেন ছিল র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে। ইংল্যান্ড নরওয়েকে ২-১ গোলে পরাজিত করে সেমিফাইনালে ওঠে, তারা টুর্নামেন্ট শুরু করেছিল চার নম্বরে থেকে। আর আর্জেন্টিনা ছিল শীর্ষে এবং সুইজারল্যান্ডকে হারিয়ে সেই অবস্থান ধরে রেখেই সেমিফাইনালে পৌঁছেছে।

২০২৬ বিশ্বকাপের জন্য ফিফার নিয়মে একটি পরিবর্তনও এই চার দলের পথ সহজ করেছে। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলগুলোকে ড্রয়ের সময় আলাদা আলাদা কোয়াড্রেন্টে রাখা হয়েছিল, যাতে সেমিফাইনালের আগে তারা একে অপরের মুখোমুখি না হয়। শর্ত ছিল, প্রত্যেককে নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হতে হবে। চার দলই সেই শর্ত পূরণ করেছে এবং শেষ পর্যন্ত সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *