প্রধান খবর

মুক্তিযুদ্ধে শেখ হাসিনার পরিবারের অবদান নেই: রিজভী

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তার পরিবারের মুক্তিযুদ্ধে কোনো অবদান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনার পরিবার পাকিস্তানি শাসকগোষ্ঠীর আশ্রয়-প্রশ্রয়ে ঢাকায় অবস্থান করেছিল বলেও দাবি করেন তিনি। বুধবার (১২ আগস্ট) সকালে রাজধানীর বনানী কবরস্থানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে রিজভী এসব কথা বলেন। রিজভী বলেন,…

Read More

ছাত্রদলের ধাওয়ায় থানায় আশ্রয় শিবিরের

মাগুরার শ্রীপুর সরকারি কলেজের সামনে প্রচারণামূলক পোস্টার লাগানোকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে কলেজের সামনে এ ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ছাত্রদলের ধাওয়ার মুখে শিবিরের নেতাকর্মীরা নিরাপত্তার জন্য শ্রীপুর থানায় গিয়ে আশ্রয় নেন। ঘটনাকে কেন্দ্র করে কলেজ এলাকায় কিছু সময় উত্তেজনাকর…

Read More

সাংবাদিকদের নিরপেক্ষতা নিশ্চিতের আহ্বান, রাজনৈতিক মন্তব্যে বুলু

নোয়াখালীর বেগমগঞ্জে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের আয়োজিত একটি প্রীতি ফুটবল ম্যাচ শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু সাংবাদিকদের নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন। বক্তব্যে বরকত উল্লাহ বুলু দাবি করেন, আওয়ামীপন্থী সাংবাদিক ও বুদ্ধিজীবীদের ভূমিকার কারণেই…

Read More

‘রাকসু ভবনে অস্ত্রের কারখানা’ ছাত্রদল নেতার দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবির হাসান হিমেল দাবি করেছেন, রাকসু ভবনে পুলিশ অভিযান চালালে ‘অস্ত্রের কারখানা’ পাওয়া যাবে। বুধবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। মানববন্ধনে হিমেল অভিযোগ করেন, রাকসু ভবনের ভিপি ও জিএসের চেম্বারে সন্ত্রাসী কর্মকাণ্ড, অস্ত্র প্রশিক্ষণ এবং বোমা তৈরির মতো কার্যক্রম পরিচালিত…

Read More

সরোয়ার আলমগীরের সংসদে থাকার বাধা কাটল

ত্রয়োদশ জাতীয় সংসদে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে আর কোনো আইনি বাধা নেই। তার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগ। বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। পরে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস…

Read More

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে ঘিরে জোর আলোচনা

দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন এ প্রশ্নে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। এ প্রেক্ষাপটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। রাজনৈতিক সূত্রগুলোর মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, পরিচ্ছন্ন ভাবমূর্তি, সাংগঠনিক নেতৃত্ব…

Read More

দিনাজপুরের দুই উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, দুই জেলায় নতুন দায়িত্ব

দিনাজপুরের পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (২৬ জুলাই) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দিনাজপুর জেলার পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়েছে। এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও…

Read More

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্ক থাকার আহ্বান

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ পরিচালনার অভিযোগ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এসব অ্যাকাউন্ট থেকে বিভ্রান্তিকর তথ্য ও অনুমোদনহীন কনটেন্ট ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ভুয়া অ্যাকাউন্ট ও পেজগুলোর মাধ্যমে মন্ত্রীর নামে বিভিন্ন বক্তব্য ও…

Read More

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

মো. রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে রোববার (১৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষর করেন। এতে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের…

Read More

ফুলপুরে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ফুলপুর উপজেলার একটি বাসা থেকে বিজয় পাল (২১) নামে এক ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে উপজেলার আমুয়াকান্দা বাজার এলাকার নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা জানান, ভোরে সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ…

Read More