মাগুরার শ্রীপুর সরকারি কলেজের সামনে প্রচারণামূলক পোস্টার লাগানোকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে কলেজের সামনে এ ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ছাত্রদলের ধাওয়ার মুখে শিবিরের নেতাকর্মীরা নিরাপত্তার জন্য শ্রীপুর থানায় গিয়ে আশ্রয় নেন।
ঘটনাকে কেন্দ্র করে কলেজ এলাকায় কিছু সময় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

