প্রধান খবর

দিল্লিতে নিজ বাসায় ২১ বছরের উদীয়মান মডেলকে কু’পি’য়ে হ’ত্যা

ভারতের রাজধানী দিল্লিতে নিজ বাসভবনে মর্মান্তিক পরিণতির শিকার হয়েছেন ২১ বছর বয়সী উদীয়মান মডেল মুসকান। পড়াশোনার পাশাপাশি মডেলিং জগতে নিজের ক্যারিয়ার গড়ে তোলার স্বপ্নে বিভোর ছিলেন এই তরুণী। কিন্তু সেই স্বপ্নের যাত্রাপথ নির্মমভাবে থেমে গেল । নিউ মহাবীর নগর এলাকার নিজ ফ্ল্যাটে ধারালো অস্ত্র দিয়ে কু’পি’য়ে তাঁকে হ’ত্যা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মুসকান নিউ মহাবীর নগরের একটি চারতলা ভবনের দ্বিতীয় তলায় তাঁর পরিবারের সঙ্গে বসবাস করতেন। ঘটনার সময় তাঁর মা কাজের প্রয়োজনে বাইরে ছিলেন এবং দুই বোন অবস্থান করছিলেন চণ্ডীগড়ে। মুসকান একা থাকার সুযোগে বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁর জিম ট্রেইনার ইমরান ওই বাড়িতে প্রবেশ করেন। ঘরে জোরপূর্বক প্রবেশের কোনো আলামত না পাওয়ায় পুলিশের ধারণা, পূর্বপরিচিত হওয়ায় মুসকান নিজেই দরজা খুলে দিয়েছিলেন।

প্রাথমিক তদন্ত ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে ভারতীয় গণমাধ্যম জানায়, ঘরে প্রবেশের কিছুক্ষণের মধ্যেই তাঁদের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়। কথাকাটাকাটির একপর্যায়ে ইমরান প্রথমে মুসকানের গলা চেপে ধরেন এবং পরবর্তীতে সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে পেটে এলোপাতাড়ি আঘাত করেন। রক্তাত্ত অবস্থায় মুসকানকে ফেলে রেখে অভিযুক্ত ব্যক্তি তাঁর মোবাইল ফোনটি নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান।

মুসকানের বন্ধু ও পরিবারের সদস্যরা জানান, তিন বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে, অভিযুক্ত ইমরান দীর্ঘ দিন ধরেই মুসকানকে নানাভাবে উত্ত্যক্ত বা হেনস্তা করে আসছিলেন।

ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ও গোয়েন্দা দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ এবং প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে অভিযুক্ত ইমরানকে গ্রেপ্তারে একাধিক স্থানে অভিযান চালানো হচ্ছে। হত্যাকাণ্ডের মূল কারণ উদঘাটনে বিস্তারিত তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দিল্লির পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *