প্রধান খবর

ইরানের উজ্জ্বল ভবিষ্যৎ বাস্তবায়নে জাতীয় ঐক্যের ডাক মোজতবা খামেনির

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং দেশের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে সর্বস্তরের জনগণের প্রতি ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। বুধবার ইসলামি প্রজাতন্ত্র দিবস এবং জাতীয় প্রকৃতি দিবস উপলক্ষে এক বার্তায় তিনি এ আহ্বান জানান। ইরানে প্রতি বছর ১ এপ্রিল ইসলামিক প্রজাতন্ত্র দিবস হিসেবে উদযাপিত হয়। ১৯৭৯ সালের…

Read More

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আত্মসমর্পণ করতে বলছে ইরান

চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আরও বিস্তৃত ও বিধ্বংসী হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর সমন্বিত কমান্ডের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, প্রতিপক্ষ স্থায়ীভাবে অনুতাপ ও আত্মসমর্পণ না করলে এই অভিযান অব্যাহত থাকবে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির খবরে এ তথ্য জানানো হয়।  ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের মুখপাত্র ইব্রাহিম…

Read More

প্রায় ৫৪ বছর পর চাঁদের পথে ৪ নভোচারী

প্রায় ৫৪ বছর পর আবার চাঁদের পথে পা বাড়িয়েছে মানুষ। বুধবার নাসার একটি বিশাল রকেটে চড়ে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেছেন ৪ নভোচারী। স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৬টা ৩৫ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণের সময় প্রচণ্ড গর্জনে আকাশ কাঁপিয়ে দেয় বিশাল কমলা-সাদা রঙের রকেটটি। এতে থাকা চার নভোচারীর তিনজন মার্কিন ও একজন কানাডিয়ান।…

Read More

ইরান যুদ্ধের লক্ষ্য প্রায় সম্পন্ন, জাতির উদ্দেশে দেয়া ভাষণে ট্রাম্প

ইরানে সামরিক অভিযানের লক্ষ্য অর্জনের প্রায় সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র এবং এই অভিযানও শেষ পর্যায়ে আছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার ও বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে জাতির উদ্দেশে টেলিভিশন ভাষণে তিনি জানান, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানের ওপর অত্যন্ত কঠোর হামলা চালিয়ে দ্রুত যুদ্ধ শেষ করা হবে। ২০ মিনিটের এই…

Read More

কাতার উপকূলে তেলের জাহাজে ইরানের মিসাইল হামলা

কাতার উপকূলে থাকা একটি তেলবাহী ট্যাংকার জাহাজে আঘাত হেনেছে ইরানের ছোড়া মিসাইল। বুধবার সকালে এ হামলা হয়। কাতরের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে সকালে তিনটি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়। এরমধ্যে দুটি মিসাইল প্রতিহত করতে সমর্থ হয় তাদের সেনারা। কিন্তু একটি মিসাইল তেলের ট্যাংকারে আঘাত হানে। হামলার শিকার হওয়ার ট্যাংকারটি সরকারি প্রতিষ্ঠান কাতার এনার্জির কাছে লিজ…

Read More

ইহুদি ধর্মীয় উৎসবের সময় হামলা জোরদার করবে ইরান

ইহুদি ধর্মীয় উৎসব পাসওভারের সময়কে ঘিরে নতুন করে উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের আশঙ্কা, এই সময়টিকে লক্ষ্য করে ইরান ও তাদের মিত্ররা হামলা আরও জোরদার করতে পারে। কয়েক ঘণ্টার বিরতির পর হঠাৎ করে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা বাড়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও গভীর হয়েছে। এমন অবস্থায় সামনে আরও বড় ধরনের হামলা হতে পারে বলে আশঙ্কা করছে…

Read More

আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম বুধবার জানিয়েছে, একটি ড্রোন ফুজাইরাহতে আসার পর এটিকে ভূপাতিত করা হয়। ওই সময় ড্রোনটির ধ্বংসাবশেষ এসে আঘাত হানে ওই বাংলাদেশির ওপর। নিহত বাংলাদেশির নাম পরিচয় কোনো কিছু এখনো জানা যায়নি। তবে তিনি ফুজাইরাহর আল রিফা এলাকার একটি ফার্মে কাজ করছিলেন…

Read More

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ডিপোতে আগুন

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণাগারে পুনরায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে, যার ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। বুধবার (১ এপ্রিল) কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করে। হামলার পরপরই সংশ্লিষ্ট জরুরি সেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজি এক বিবৃতিতে জানান, হামলাটি ইরান ও তাদের সহযোগী…

Read More

ইরানে যুক্তরাষ্ট্রের স্থল অভিযানে অংশ নেবে না ইসরায়েল

ইরান যুদ্ধ আরও বিস্তারের আশঙ্কার মধ্যে ইসরায়েলের নতুন অবস্থানের ইঙ্গিত মিলেছে। ইরানে মার্কিন স্থল অভিযান হলে তাতে অংশ নেবে না তেল আবিব-এমন ইঙ্গিত দিয়েছে দেশটির গণমাধ্যম। এতে যুক্তরাষ্ট্রের ওপর যুদ্ধের বাড়তি চাপ ও কৌশলগত ঝুঁকি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর বলছে, মার্কিন বাহিনী ইরানে কোনও স্থল অভিযান চালালে তাতে ইসরায়েল অংশ…

Read More

যে কারণে গালফ অঞ্চলে শ্রমিক সংকট আরও গভীর

গালফ অঞ্চলে চলমান অর্থনৈতিক চাপ ও বাজার অস্থিরতা আবারও স্পষ্ট করে দিয়েছে শ্রমব্যবস্থার দীর্ঘদিনের দুর্বলতা। হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিভাগের উপপরিচালক মাইকেল পেজ বলেছেন, এই সংকট কাফালা পদ্ধতির সীমাবদ্ধতাকে আরও প্রকট করেছে। তার মতে, শ্রমিকদের ওপর নিয়ন্ত্রণমূলক এই ব্যবস্থার কারণে সংকটের সময় তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শ্রমিকরা জানাচ্ছেন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম…

Read More